Tuesday, May 12, 2026

পুজো মানেই মিলনমেলা, বাসিন্দাদের একাত্মতায় সপ্তম বর্ষে মার্লিন গ্রুপের ‘সেরা পুজো’ 

Date:

Share post:

দুর্গাপুজো—যা ইউনেস্কোর স্বীকৃত, ধর্ম ও সংস্কৃতির গণ্ডি পেরিয়ে বাঙালির সবচেয়ে বড় উৎসব—এ বছর নতুন রূপে প্রাণ পেয়েছে মার্লিন গ্রুপের আবাসনগুলিতে। সপ্তম বর্ষে পদার্পণ করল মার্লিন গ্রুপের ‘মার্লিন সেরা পুজো ২০২৫’। পশ্চিমবঙ্গ জুড়ে মার্লিন আবাসনগুলির মধ্যে সবচেয়ে সৃজনশীল ও সুশৃঙ্খল পুজোকে সম্মান জানানোর উদ্যোগ এটি।

এ বছরের পুজো পরিক্রমায় উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত, অভিনেতা রণজয় বিষ্ণু ও সৌরসেনী মৈত্র। তাঁরা মার্লিন গ্রুপের কর্মকর্তাদের সঙ্গে কলকাতা, হাওড়া ও হুগলির মোট ২২টি আবাসন পরিদর্শন করেন। প্রতিটি আবাসনের বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁরা প্রশংসা করেন তাদের সৃজনশীলতা, ঐক্য ও উৎসাহের।

অংশগ্রহণকারী আবাসনের মধ্যে ছিল মার্লিন লেগেসি, মার্লিন ওয়ার্ডেন লেকভিউ, মার্লিন আইল্যান্ড, মার্লিন ক্রেস্ট, মার্লিন জবা কুসুম, মার্লিন আইরিস, মার্লিন ঐক্য, মার্লিন উত্তরা, মার্লিন ম্যাক্সিমাস, মার্লিন ওয়াটারফ্রন্ট, মার্লিন গঙ্গোত্রী, মার্লিন অ্যাসপায়ার, মার্লিন ফিফথ অ্যাভিনিউ, মার্লিন উর্বান, মার্লিন স্যাফায়ার, মার্লিন এমেরাল্ড, মার্লিন বসুন্ধরা, মার্লিন টুইন্স, মার্লিন লরেল গার্ডেন, মার্লিন দ্য ওয়ান, মার্লিন গ্রোভ এবং মার্লিন ভার্ভ।

২০১৯ সালে শুরু হওয়া এই উদ্যোগের লক্ষ্য কেবল প্রতিযোগিতা নয়, বরং আবাসনের বাসিন্দাদের মধ্যে মিলন, একাত্মতা ও সাংস্কৃতিক অভিব্যক্তিকে আরও মজবুত করা। ঢাকের তালে, ধুনুচির গন্ধে, শাড়ি ও গয়নায় সেজে ওঠা মহিলাদের আনন্দে প্রতিটি আবাসনের অন্দরমহল ভরে ওঠে উৎসবের আবহে।

মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাকেত মোহতা বলেন,“মহামারির পর এবার শহরে যে বিপুল ভিড় দেখা গেল, তা সত্যিই অভাবনীয়। দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর প্রত্যেক কলকাতাবাসীর কাছে উৎসবের গর্ব আরও বেড়েছে। আমাদের আবাসনগুলির বাসিন্দাদের মধ্যে যে উদ্দীপনা ও আনন্দ আমরা প্রত্যক্ষ করেছি, তা অসাধারণ। আগামী দিনেও আমরা ‘মার্লিন সেরা পুজো’র এই ঐতিহ্য ধরে রাখব।”

আরও পড়ুন – ফ্লাইট বাতিল! স্পাইসজেটের অব্যবস্থাপনায় ক্ষুব্ধ যাত্রীরা, তুমুল অশান্তি – বিক্ষোভ গুয়াহাটি বিমানবন্দরে 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সাংসদ – পরাজিত প্রার্থীদের নিয়ে কালীঘাটে জরুরি বৈঠকে তৃণমূল নেত্রী

এবার ২০২৬-এর বিধানসভা নির্বাচনে লড়াই করা প্রার্থীদের নিয়ে বৈঠক ডাকলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে দলের...

নিরাপত্তার ‘অজুহাত’: নবান্নে এবার নিয়ন্ত্রিত সাংবাদিকদের গতি!

সংবাদ সংগ্রহে স্বৈরাচারী বাধা বিজেপির নবনির্বাচিত রাজ্য প্রশাসনের। একেবারে দিল্লি মডেলে এবার বাংলাতে, নবান্নে সাংবাদিকদের (journalists) গতিবিধি নিয়ন্ত্রিত...

পাথর খাদান থেকে সাফল্যের শিখরে আসানসোলের ২০ ‘লড়াকু’ পরীক্ষার্থী

অন্ধকার খুপরি ঘর, নুন আনতে পান্তা ফুরানো সংসার, আর দিনরাত পাথর ভাঙার শব্দ— এই ছিল তাদের চেনা জগৎ।...

বিধানসভায় শপথের প্রস্তুতি, প্রোটেম স্পিকারের দায়িত্বে তাপস রায়

রাজ্য বিধানসভার প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিলেন মানিকতলার বিধায়ক তাপস রায়। মঙ্গলবার লোক ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে...