Tuesday, May 12, 2026

জয়পুরের হাসপাতালে বিধ্বংসী আগুন, মৃত আইসিইউতে চিকিৎসাধীন ৬ রোগী!

Date:

Share post:

রাজস্থানের জয়পুরের (Jaipur, Rajasthan) সাওয়াই মান সিংহ হাসপাতালের (SMS Hospital) ট্রমা কেয়ার সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ রোগীর মৃত্যু, আহত একাধিক। রবিবার রাতের এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান, তদন্তের নির্দেশ দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী।

ট্রমা কেয়ারের ইন-চার্জ চিকিৎসক অনুরাগ ধাকড় জানিয়েছেন, রবিবার গভীর রাতে যখন হাসপাতালে আগুন লাগে তখন নিউরো আইসিইউ বিভাগে মোট ১১ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। যে ছয়জনের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে চার জন পুরুষ এবং দু’জন মহিলা। বাকিদের নিরাপদে আইসিইউ থেকে বার করে আনা গিয়েছে। অন্যত্র তাঁদের চিকিৎসা চলছে। কিন্তু পাঁচজনের অবস্থাই আশঙ্কাজনক। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেরাজ্যের মুখ্যমন্ত্রী-স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীরা হাসপাতালে গেলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান রোগীর পরিবারের সদস্যরা। হাসপাতালে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকার পাশাপাশি কর্তৃপক্ষ এবং কর্মীরা দুর্ঘটনার সময়ে রোগীদের ফেলে রেখেই পালিয়ে গেছিলেন বলে অভিযোগ। আগুন লাগার ফলে ট্রমা কেয়ার সেন্টার এবং হাসপাতালে অন্যান্য অংশে থাকা একাধিক গুরুত্বপূর্ণ নথি ও মেডিক্যাল সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।

 

Related articles

পুরনো কমিটি ভেঙে নতুন মুখ, ডিজিটাল যোদ্ধাদের রণকৌশল বাতলে দিলেন মমতা-অভিষেক

২০২৬-এর নির্বাচনী লড়াইয়ের পর এবার সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল ময়দানে সংগঠনকে ঢেলে সাজাতে উদ্যোগী হলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।...

৩১ কেন্দ্রে হারের ব্যবধান ছাপিয়ে নাম বাদ কয়েক লক্ষ! সুপ্রিম কোর্টে SIR-চক্রান্তের পর্দাফাঁস তৃণমূলের

বাংলার ক্ষমতা দখল করতে কি প্রয়োগ করা হয়েছিল কোনও অদৃশ্য নীল নকশা? কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যুকে যেভাবে সপ্তরথী মিলে...

ISL: শীর্ষস্থান অধরাই বাগানের, ডার্বিতেই লিগের ভাগ্য নির্ধারণ!

আইএসএলের(ISL) ম্যাচে ইন্টার কাশীর বিরুদ্ধে ড্র মোহনবাগানের(Mohun bagan)। ম্যাচের ফল ০-০। লিগের ভাগ্য নির্ধারণ করে দেবে আগামী রবিবারের...

বেআইনি নির্মাণকারীর সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ: তিলজলা ঘুরে জানালেন মন্ত্রী

বেআইনি নির্মাণ নিয়ে প্রথম থেকেই যে রাজ্যের নব নিযুক্ত বিজেপি সরকার কাজ করবে, তা প্রথম দিন দফতরে বসেই...