Tuesday, May 12, 2026

দলের পরিবেশ ঠিক রাখতেই নেতৃত্ব থেকে বাদ রোহিত! চাঞ্চল্যকর তথ্য এল বোর্ডের অন্দর থেকেই

Date:

Share post:

রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে ভারতের ওডিআই (ODI) দলের অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে। বিগত দুই দিন ধরেই একদিনের দলে অধিনায়ক বদল ঘিরে সরগরম ভারতীয় ক্রিকেট। সোমবার  উঠে এল নতুন তত্ত্ব। একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, দলের পরিবেশ ঠিক রাখতেই রোহিতকে অধিনায়কত্ব থেকে সরানো হয়েছে।

বোর্ডের এক সূত্র জানিয়েছেন, “রোহিতের মতো এক ক্রিকেটার যদি অধিনায়ক থাকতেন, তা হলে উনি নিজের মতো করে দল চালাতেন। নিজের দর্শন, নিজের পরিকল্পনা দিয়ে দলের বাকিদের নিয়ন্ত্রণ করতেন।  রোহিতের মতো ব্যক্তিত্বের একজন দলের নেতৃত্বে থাকলে তাঁর নীতি ও ভাবনা দলের মধ্যে প্রতিফলিত হত। কিন্তু রোহিত শুধু এখন ওয়ানডে-তেই খেলেন। বর্তমানে একদিনের ক্রিকেট খুব কম হয়। যে কারণে দলের সংস্কৃতি বিঘ্নিত হতে পারে।”

সূত্রটি উল্লেখ করেছেন, “গম্ভীর টেস্ট ও ওয়ানডেতে প্রথম ছয় মাসে কিছুটা সাবধানী ছিলেন। কিন্তু নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় খারাপ পর আরও শক্ত হাতে দায়িত্ব সামলাচ্ছেন। নিরঙ্কুশ ক্ষমতা চাইছেন। গম্ভীর ও আগরকর একসঙ্গে রোহিতকে সরানোর সিদ্ধান্ত নিয়েছেন।”

আরও পড়ুন: দুর্যোগ এভারেস্টেও! ভয়াবহ তুষারঝড়ে আটকে হাজারখানেক অভিযাত্রী

এখানেই থেমে না থেকে সূত্র আরও জানিয়েছেন, “দেড় বছর পর একদিনের বিশ্বকাপ। তাই আগে থেকে সেট দল রাখতে চাইছেন আগরকরেরা রোহিত ও কোহলি দু’জনেরই বয়স হয়েছে। দু’বছর পর এক দিনের বিশ্বকাপের আগে যদি হঠাৎ ওদের ফর্ম খারাপ হয়, তা হলে সমস্যা হয়ে যাবে। সেই কারণেই রোহিত-বিরাটের ক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।”

Related articles

জুডিশিয়াল কমিশন গঠনের পথে রাজ্য! আরজি কর মামলা থেকে সরলেন বিচারপতি মান্থা

রাজ্য রাজনীতি তোলপাড় করা আরজি কর মামলা (RG Kar Medical College and Hospital Case) থেকে সরে দাঁড়াল বিচারপতি...

নির্বাচনের আগে স্যোশাল মিডিয়ায় প্ররোচনামূলক পোস্ট! সাইবার সেলের হাতে গ্রেফতার গর্গ চট্টোপাধ্যায়

বিধানসভা নির্বাচনের আগে স্যোশাল মিডিয়ায় (Social Media) প্ররোচনামূলক পোস্ট ও ইভিএম (EVM) সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ। মঙ্গলবার,...

বিহারে ব্যাঙ্কের ATM-এ রমরমিয়ে চলছে সেলুন!

বিজেপি শাসিত বিহারের দানাপুরে এক SBI-র এটিএম কিয়স্কে চলছে চুল কাটার ধুম। ইতিমধ্যে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল...

সুর নরম বিসিবির, টিম ইন্ডিয়াকে বাংলাদেশে খেলার আহ্বান তামিমের

বাংলাদেশের পালাবদলের পর থেকেই ভারত বিরোধিতার সুর নরম হয়েছে। পদ্মাপারে রাজনৈতিক পালাবদলের পর বদল ঘটেছে ক্রিকেট প্রশাসনে। এবার...