Tuesday, May 12, 2026

পাশে আছি: উত্তরবঙ্গের দুর্গতদের জন্য কমিউনিটি কিচেন পুলিশের, প্রশংসা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

উত্তরবঙ্গে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। এখনও পর্যন্ত তেত্রিশ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে রাজ্য পুলিশ। শুধু উদ্ধার কাজই নয়, রীতিমতো কমিউনিটি কিচেন তৈরি করে গৃহহীন মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে তারা। খাবার দেওয়া হচ্ছে গাড়ি করে যাওয়া যাত্রীদেরও। কারণ পথে কোন খাবার দোকান খোলা নেই। সোমবার উত্তরবঙ্গে (North Bangal) পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নাগরাকাটায় পুলিশের কমিউনিটি কিচেনের উল্লেখ করে এই ভূমিকার প্রশংসা করেন রাজ্যের পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা।

এদিন রাজ্য পুলিশের (West Bengal Police) তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখা হয়,
“পাশে আছি
উত্তরবঙ্গের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে বহু মানুষ বন্যাদুর্গত, বহু মানুষ আটকেও পড়েছেন। উত্তরবঙ্গের প্রতিটি জেলার পুলিশ প্রশাসনের তরফে যুদ্ধকালীন তৎপরতায় চলছে পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনা এবং দুর্গতদের জন্য কমিউনিটি কিচেনের বন্দোবস্ত।”

কমিউনিটি কিচেনে পাশাপাশি উদ্ধার কাজ এবং ত্রাণ পৌঁছানোর কাজ চালাচ্ছে পুলিশ (West Bengal Police), বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং এনডিআরএফ। যুদ্ধকালীন তৎপরতায় তৈরি করা হচ্ছে সেতু। মুখ্যমন্ত্রী জানান, দ্রুত মিরিকের সঙ্গে একটি বেলি ব্রিজ তৈরি করে দেওয়া হচ্ছে, যাতে যোগাযোগ স্থাপন করা যায়।

Related articles

জুডিশিয়াল কমিশন গঠনের পথে রাজ্য! আরজি কর মামলা থেকে সরলেন বিচারপতি মান্থা

রাজ্য রাজনীতি তোলপাড় করা আরজি কর মামলা (RG Kar Medical College and Hospital Case) থেকে সরে দাঁড়াল বিচারপতি...

নির্বাচনের আগে স্যোশাল মিডিয়ায় প্ররোচনামূলক পোস্ট! সাইবার সেলের হাতে গ্রেফতার গর্গ চট্টোপাধ্যায়

বিধানসভা নির্বাচনের আগে স্যোশাল মিডিয়ায় (Social Media) প্ররোচনামূলক পোস্ট ও ইভিএম (EVM) সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ। মঙ্গলবার,...

বিহারে ব্যাঙ্কের ATM-এ রমরমিয়ে চলছে সেলুন!

বিজেপি শাসিত বিহারের দানাপুরে এক SBI-র এটিএম কিয়স্কে চলছে চুল কাটার ধুম। ইতিমধ্যে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল...

সুর নরম বিসিবির, টিম ইন্ডিয়াকে বাংলাদেশে খেলার আহ্বান তামিমের

বাংলাদেশের পালাবদলের পর থেকেই ভারত বিরোধিতার সুর নরম হয়েছে। পদ্মাপারে রাজনৈতিক পালাবদলের পর বদল ঘটেছে ক্রিকেট প্রশাসনে। এবার...