Tuesday, May 12, 2026

উত্তরপ্রদেশে পুলিশের সামনে পিটিয়ে খুন দলিত যুবককে, চারদিন পর পদক্ষেপ!

Date:

Share post:

মহিলা থেকে পিছিয়ে পড়া মানুষের জন্য কতটা ঝুঁকিপূর্ণ যোগীরাজ্য উত্তরপ্রদেশ (Uttarpradesh), ফের একবার প্রমাণ মিলল। দলিত যুবককে (Dalit youth) চোর সন্দেহে পিটিয়ে মেরে ফেলা হল। দাঁড়িয়ে দেখল পুলিশ। এত বড় ঘটনার পরও দায় এড়ানোর চেষ্টা যোগীরাজ্যের পুলিশের। এক পুলিশ আধিকারিক ও দুই কনস্টেবলকে সাসপেন্ড করে দায় সারল উত্তরপ্রদেশ পুলিশ (Uttarpradesh police)।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও (ভিডিওর সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) দেখে প্রতিবাদে সরব হয় বিরোধী দলগুলি। এরপর নড়েচড়ে বসে উত্তরপ্রদেশ পুলিশ। বুধবার ড্রোন চুরির সন্দেহে রায়বেরেলিতে (Raebareli) গণপিটুনি দেওয়া (lynched) হয় হরিওম নামে এক যুবককে। ভাইরাল ভিডিও-তে দেখা যায়, বারবার সে রাহুল গান্ধীর (Rahul Gandhi) নাম নিচ্ছিল। স্থানীয় সাংসদ হিসাবে রাহুলকে চেনার দাবি করে আক্রান্ত যুবক।

সামাজিক অপরাধ উত্তরপ্রদেশে কীভাবে রাজনীতির সঙ্গে ওতপ্রতভাবে যুক্ত, তার প্রমাণ মেলে এই ঘটনায়। ভিডিও-তে দেখা যায়, যতবার আক্রান্ত যুবক কংগ্রেস সাংসদের নাম নিচ্ছিলেন, ততবার হামলাকারীরা দাবি জানান, ওই এলাকায় ‘বাবার’ রাজত্ব চলে। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথকেই ‘বাবা’ বলে সাধারণত সম্বোধন করা হয়। সেক্ষেত্রে হামলাকারীরা বিজেপির সমর্থক বলেও অনুমান বিরোধীদের। মৃত হরিওমের বাবার দাবি, ঘটনার সময়েই পুলিশ কর্মীরা (Uttarpradesh police) উপস্থিত ছিল থানার পুলিশ কর্মীরাও। অথচ কেউ জনতাকে বাধা দেয়নি।

আরও পড়ুন: ওড়িশায় বাড়ির সামনে খুন বিজেপি নেতা! নীরব মোদি, প্রশ্ন তৃণমূলের

উত্তরপ্রদেশ পুলিশ ঘটনায় দেরিতে পদক্ষেপ নেওয়ার পিছনেও তাই বিজেপির প্রভাবের আশঙ্কা বিরোধীদের। পরবর্তীকালে গ্রেফতার করা হয় পাঁচ অভিযুক্তকে। রবিবার রাতে সাসপেন্ড করা হয় উনচাহার থানার এক এসআই ও দুই পুলিশ কনস্টেবলকে।

Related articles

সুর নরম বিসিবির, টিম ইন্ডিয়াকে বাংলাদেশে খেলার আহ্বান তামিমের

বাংলাদেশের পালাবদলের পর থেকেই ভারত বিরোধিতার সুর নরম হয়েছে। পদ্মাপারে রাজনৈতিক পালাবদলের পর বদল ঘটেছে ক্রিকেট প্রশাসনে। এবার...

কমবে বৃষ্টির পরিমাণ, দক্ষিণবঙ্গে ফের উষ্ণতা বৃদ্ধির পূর্বাভাস!

বৈশাখের প্রায় শেষ লগ্নেও সেভাবে গরমের দাবদাহ সহ্য করতে হয়নি বঙ্গবাসীকে। বৃষ্টি আর কালবৈশাখী উষ্ণতা ঊর্ধ্বমুখী হওয়ার পথে...

প্রশ্ন ফাঁসের অভিযোগে বাতিল NEET(UG) 2026: তদন্তে সিবিআই

সারাদেশে মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা NEET-UG ২০২৬ বাতিল করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। গত ৩ মে সারা দেশ জুড়ে...

ভোট পরবর্তী হিংসার বলি ২ তৃণমূল কর্মী! ছবি পোস্ট করে গর্জে উঠলেন অভিষেক

ভোট পরবর্তী হিংসার শিকার তৃণমূল কর্মীরা- অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...