Tuesday, May 12, 2026

হিমাচলে মর্মান্তিক দুর্ঘটনা, ভূমিধসে বাস চাপা পড়ে নিহত অন্তত ১৮ 

Date:

Share post:

হিমাচলে ফের মর্মান্তিক দুর্ঘটনা। বিলাসপুর জেলায় আচমকা ভূমিধসে চাপা পড়ল একটি বেসরকারি যাত্রীবাস। এই ভয়াবহ ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৮ জন। আরও যাত্রী আটকে থাকার আশঙ্কা থাকায় জোরকদমে চলছে উদ্ধার অভিযান।

ঘটনাটি ঘটেছে বিলাসপুর জেলার বাল্লু সেতুর কাছে। হঠাৎই পাহাড়ের একাংশ ভেঙে পড়ে রাস্তাজুড়ে জমে যায় মাটি ও পাথরের স্তূপ। ঠিক সেই সময় ওই পথে যাচ্ছিল একটি বাস। মুহূর্তের মধ্যেই মাটি ও পাথরের চাঁইয়ের নিচে চাপা পড়ে যায় বাসটি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসনের উদ্ধারকারী দল। মাটি ও পাথর সরানোর কাজ শুরু হয়েছে। উদ্ধার হওয়া তিন জন যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিলাসপুরের ডেপুটি কমিশনার রাহুল কুমার জানিয়েছেন, “এখনও পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। তিন জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেছে। বাসটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন বলে অনুমান।” প্রশাসনের তরফে জানানো হয়েছে, ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে রয়েছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ভারী যন্ত্র দিয়ে দ্রুত উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে দমকল ও এনডিআরএফ। দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে পাহাড়ি এলাকায় লাগাতার বৃষ্টিকে দায়ী করা হয়েছে।

আরও পড়ুন – অক্টোবরের তৃতীয় সপ্তাহে শুরু অনলাইনে প্রাথমিকে আবেদন, জানালেন পর্ষদ সভাপতি 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

Related articles

তিলজলার অগ্নিকাণ্ডের তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন রাজ্যের

তিলজলার (Tiljala Fire Incident) চামড়ার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। ঘটনার প্রকৃত কারণ জানতে চার...

STF-র জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা, একই দিনে আত্মসমর্পণ মাওনেতারও: সহযোদ্ধাদের মূলস্রোতে ফেরার আহ্বান

কলকাতা পুলিশের জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা বিশ্বাস (Shradha Biswas) ওরফে বেলা। বছর ষাটের ওই মাওবাদী নেত্রীর (Maoist Leader)...

শিল্প নিয়ে সৌরভকে কটাক্ষ শমীকের, বণিক সভার মঞ্চেই শিল্পপতিদের দিলেন বার্তা

২০২৩ সালে স্পেন সফরে গিয়ে বাংলায় ইস্পাত কারখানা করার ঘোষণা করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এক সপ্তাহ...

মুখ্যমন্ত্রী পদে শপথ হিমন্ত বিশ্বশর্মার: মন্ত্রিত্ব জোট বিধায়কদের

বিধানসভা নির্বাচনে ৩৮ শতাংশ ভোট নিয়ে ফের একবার অসমের ক্ষমতায় এনডিএ জোটের সরকার। ফের একবার মুখ্যমন্ত্রীর পদে হিমন্ত...