Sunday, March 1, 2026

অনন্তনাগে জঙ্গি অনুসন্ধান: নিখোঁজ সেনার ২ প্যারাট্রুপার

Date:

Share post:

জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় জঙ্গি অনুপ্রবেশ নিয়ে সজাগ ভারতীয় সেনা। স্থানীয় মানুষ ও কাশ্মীর পুলিশের গোয়েন্দা বিভাগের তথ্য অনুসারে বিভিন্ন এলাকাতেই নাগাড়ে চলছে তল্লাশি। এবার অনন্তনাগ জেলায় তল্লাশি চালাতে গিয়ে নিখোঁজ দুই প্যারাট্রুপার (Paratrooper)। আবহাওয়া আচমকা পরিবর্তন হওয়ার কারণে তারা নিখোঁজ হন বলে সেনাবাহিনী সূত্রে খবর। তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা (Indian Army) ও কাশ্মীর পুলিশ (J&K Police)।

দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ (Anantanag) জেলার কোকেরনাগ এলাকায় সম্প্রতি সশস্ত্র জঙ্গি অনুপ্রবেশের খবর পেয়ে লাগাতার অনুসন্ধান শুরু করে ভারতীয় সেনা। একটি বিশেষ বাহিনী তৈরি করে শুরু হয় অনুসন্ধান। এমনিতেই পাহাড় ও জঙ্গলে ঘেরা এই এলাকা। গ্রাউন্ড ট্রুপ, ড্রোন, সেনার কুকুর-সহ প্যারাট্রুপারদেরও নামানো হয় অনুসন্ধানের কাজে।

আরও পড়ুন: যোধপুর পার্কের বাজারে অস্থায়ী দোকানে আগুন, ঘটনাস্থলে দমকলের ৪ ইঞ্জিন

গত শনিবার থেকেই অনন্তনাগ জেলায় বৃষ্টির কারণে আবহাওয়ার অবনতি হয়েছে। বুধবার অনুসন্ধান চলাকালীন আচমকা আবহাওয়ার অবনতি হয়। যার ফলে দৃশ্যমানতা হঠাৎই কমে যায়। বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ। এরপরই নিখোঁজ দুই প্যারাট্রুপারের (Paratrooper) অনুসন্ধান শুরু করে ভারতীয় সেনা ও জম্মু ও কাশ্মীর পুলিশ। গভীর জঙ্গল এলাকায় শুরু হয়েছে তল্লাশি। অতিরিক্ত বাহিনী তলব করা হয়েছে নিখোঁজ দুই প্যারাট্রুপারের অনুসন্ধানে।

spot_img

Related articles

বিজেপির টার্গেটে কীভাবে কাজ কমিশনের: বাংলার হয়রানির তথ্য পেশ অভিষেকের

নির্বাচন কমিশনের (Election Commission) পেশ করা ভোটার তালিকার পরে যখন গোটা রাজ্যের মানুষ নিজেদের নাগরিকত্ব, অস্তিত্ব নিয়ে হয়রানির...

‘প্লেসিবো এফেক্ট’, উৎপল সিনহার কলম

" পলভরকে লিয়ে কোই হমে প্যার কর লে ঝুটা হি সহি... " মহাসমারোহে না হোক, ছলনা হয়েও প্রেম আসুক প্রেমহীন শুষ্ক...

শেষ ম্যাচে হিলির দুরন্ত শতরান, হরমনপ্রীতদের লজ্জাজনক হার

অস্ট্রেলিয়ার কাছে তৃতীয় একদিনের ম্যাচে ফের হার ভারতের(India Women)। কেরিয়ারের শেষ ইনিংসে জ্বলে উঠলেন অ্যালিসা হিলি । রবিবার...

কার অঙ্গুলি হেলনে লজিকাল ডিসক্রিপেন্সি থেকে অ্যাডজুডিকেশন: অভিষেকের ৩ প্রশ্ন

ভোটার তালিকা থেকে বাংলার ন্যায্য ভোটারদের নাম বাদ দিতে একের পর এক পন্থা নিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। তালিকা...