Monday, May 25, 2026

বিষাক্ত সিরাপ কাণ্ডে গ্রেফতার ‘কোল্ডরিফ’ প্রস্তুতকারী সংস্থার মালিক

Date:

Share post:

কাশির সিরাপ (Coldrif) খেয়ে শিশুমৃত্যুর ঘটনায় তামিলনাড়ুর ওষুধ প্রস্তুতকারী সংস্থা শ্রীসান ফার্মাসিউটিক্যালের (Sresan Pharmaceuticals) মালিক রঙ্গনাথন গোবিন্দনকে (Ranganathan Govindan) গ্রেফতার করল পুলিশ। তাঁর সংস্থার তৈরি কোল্ডরিফ সিরাপ খেয়ে মধ্যপ্রদেশ- রাজস্থানে অন্তত কুড়িজন শিশুর মৃত্যু হয়েছে।গত এক সপ্তাহ ধরে অভিযুক্তের খোঁজ চলছিল। সন্ধান দিতে পারলে কুড়ি হাজার টাকা পুরস্কারের ঘোষণাও করা হয়েছিল। বুধবার গভীর রাতে তাঁকে নিজেদের হেফাজতে নেয় মধ্যপ্রদেশ পুলিশ (Madhyapradesh Police)।

গত কয়েকদিনে সামান্য জ্বর থেকেই আচমকা কিডনি বিকল শিশু মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। এরপরই কাশির জন্য ব্যবহৃত ‘কোল্ডরিফ’ সিরাপ পরীক্ষা করে দেখা যায় এতে প্রায় ৪৮.৬ শতাংশ ডাইথিলিন গ্লাইকল নামের বিষাক্ত রাসায়নিক রয়েছে। এরপর থেকেই প্রস্তুতকারী সংস্থার মালিকের খোঁজ করতে থাকে পুলিশ। সূত্রের খবর, বুধবার মধ্যপ্রদেশ এবং তামিলনাড়ুতে একটা বিশেষ অভিযান চালায় পুলিশ। অবশেষে চেন্নাই থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। রঙ্গনাথনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন এবং শিশুদের স্বাস্থ্যনিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে।

 

Related articles

‘পাড়ায় সমাধান’ প্রকল্প বন্ধের নির্দেশ রাজ্যে! পুরসভাগুলির থেকে ফিরিয়ে নেওয়া হয়েছে বরাদ্দ অর্থও

পালাবদলের পরেই আগের সরকারের আমলের অনেক প্রকল্প ও উন্নয়নমূলক কাজ বন্ধ করছে বিজেপি সরকার (BJP Government)। পুরসভা এলাকায়...

হেস্টিংসে শিশুর মৃত্যু! তীব্র চাঞ্চল্য এলাকায়

বাতিস্তম্ভের আলো খুলে পড়ে শিশুর মৃত্যু হেস্টিংসে (Hastings)। সোমবার সকালে হেস্টিংস (Hastings) থানা এলাকার বিদ্যাসাগর সেতুর এজেসি বসু...

বিশ্ব বাজারে তেলের দাম কমার দিনই ভারতে বাড়ল! সরব তৃণমূল

মাত্র ১১দিনের ব্যবধান। ভারতে চারবার বাড়ল পেট্রোল ডিজেলের দাম। সর্বশেষ সোমবার যে দাম বেড়েছে তাতে রাজধানীতেও তেলের দাম...

আরশোলাকে ভয়! CJP-র বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবিতে এবার সুপ্রিম কোর্টে মামলা

ককরোচ জনতা পার্টি বিরুদ্ধে এবার সিবিআই তদন্তের আবেদন। এই আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজা চৌধুরী নামে এক...