Sunday, March 22, 2026

বর্ষা বিদায়ে সুখবর: কমতে শুরু করছে আর্দ্রতা, কুয়াশার সতর্কতা

Date:

Share post:

মৌসুমি বায়ুর বিদায়ে শীতের আগমনবার্তা বাংলায়। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সোমবার থেকে প্রায় নেই। অন্যদিকে উত্তরবঙ্গে শুরু হচ্ছে শীতের শুষ্ক আবহাওয়া (dry weather), ইঙ্গিত আবহাওয়া দফতরের। সেই সঙ্গে কুয়াশার (fog) পূর্বাভাসও অক্টোবরের দ্বিতীয় সপ্তাহেই।

গোটা বর্ষায় অতিবৃষ্টির পাশাপাশি চরম আর্দ্রতা জনিত অস্বস্তিতে ভুগেছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। গরমের পর বর্ষাতেও যেখানে দক্ষিণের জেলাগুলির বাসিন্দারা প্রতিদিন ৭০-৭৫ শতাংশ আর্দ্রতাজনিত (humidity) সমস্যায় ভুগেছেন, সেখানে এক ধাক্কায় কমতে শুরু করেছে আর্দ্রতা। সোমবার বাতাসে আর্দ্রতার পরিমাণ ৬০ শতাংশে নেমেছে। মঙ্গলবার থেকে সেই আর্দ্রতা আরও কমার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার মূলত পরিষ্কার আকাশ। কোথাও কোথাও মেঘলা আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই, বলেই পূর্বাভাস (forecast) আবহাওয়া দফতরের। মঙ্গলবার এই আবহাওয়ার আরও পরিবর্তন হবে। ভোরের দিকে কুয়াশার (fog) পূর্বাভাস দেওয়া হচ্ছে আবহাওয়া দফতরের তরফে।

আরও পড়ুন: ত্রাওরের তুফানে আফ্রিকায় জাগছে জেন-জি! বিশ্বমঞ্চে উঠে আসছে বুরকিনা ফাসো

অন্যদিকে উত্তরের জেলাগুলিতে নেই বৃষ্টির সতর্কবার্তা। আংশিক মেঘলা আকাশ থাকলেও আর্দ্রতা কমে শুষ্ক শীতের আমেজ পাওয়া যাবে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি – পাঁচ জেলাতেই খুব সকালে কুয়াশার সম্ভাবনা। তবে পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে সোমবার। তবে তা সামান্য সময়ের জন্য হওয়ার পূর্বাভাস।

Related articles

নির্বাচনী প্রচারের রণকৌশল সাজাতে আজ ভবানীপুরে কর্মিসভা মমতার 

বাংলায় ভোটের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। আসন্ন নির্বাচনে হেভিওয়েট ভবানীপুর কেন্দ্রে (Bhawanipur) তৃণমূল প্রার্থী...

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...