Sunday, March 22, 2026

কালীপুজো উপলক্ষ্যে ১৫ অক্টোবর বৈঠকে নগরপাল

Date:

Share post:

সফলভাবেইব দুর্গা পুজো সামলেছে কলকাতা পুলিশ। শুধু কলকাতা নয় গোটা বাংলাতে বড় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মুখ্যমন্ত্রী পুলিশকে স্বরাজ সার্টিফিকেটও দিয়েছেন। এবার সামনে দীপাবলি ও কালীপুজো। সেই উপলক্ষ্যে বৈঠকে বসছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা।

কালীপুজো ও দীপাবলিতে আইনশৃঙ্খলা এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে চলতি বছর বিশেষ প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুলিশ। আগামী ১৫ অক্টোবর বিকেল চারটে থেকে আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে শহরের সব কালীপুজো উদ্‌যাপন কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা( CP Monoj Varma)

পুলিশ সূত্রে খবর,পুলিশ কমিশনার মনোজ ভর্মার নেতৃত্বে এই বৈঠকে কলকাতার সব থানার ওসি এবং পদস্থ আধিকারিকেরাও উপস্থিত থাকবেন। কমিশনার নিজে গোটা বিষয়টির তদারকি করবেন। নির্বিঘ্নে উৎসব পালনের ক্ষেত্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন, ড্রোনের মাধ্যমে নজরদারি, মোবাইল প্যাট্রল ভ্যান বাড়ানো হবে  বলে জানা গিয়েছে।

এই বৈঠকের মূল উদ্দেশ্য এই সময়ে হাইকোর্টের নির্দেশ মেনে মাইক বাজানোর সময়সীমা নিয়ন্ত্রণ, শহরে শব্দবাজি রুখতে কঠোর পদক্ষেপ, দূষণ রোধ এবং প্রতিমা বিসর্জন সংক্রান্ত নিয়মাবলি নিয়ে পুজো কমিটিগুলিকে নির্দেশ দেওয়া।

কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, শব্দবাজি রুখতে জিরো টলারেন্স নীতি নেওয়া হচ্ছে চলতি বছর। শব্দদূষণ ও বিশৃঙ্খলার পরিস্থিতি এড়াতে এই মুহূর্তে লালবাজারে প্রস্তুতি তুঙ্গে। বৈঠকে কলকাতার নামী কালীপুজো কমিটিগুলির দু’জন করে প্রতিনিধি উপস্থিত থাকবেন। এছাড়া কলকাতা পুরসভা, সিইএসসি, দমকল এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকেরাও থাকবেন।

কলকাতা পুলিশ সূত্রের খবর, কালীপুজো ও দীপাবলির সময় শহরে সবচেয়ে বেশি শব্দবাজি ফাটানো হয়, ব্যবহার করা হয় নিষিদ্ধ শব্দবাজি। তাই এবার পুলিশের কড়া নজরদারি থাকবে। শহরের প্রতিটি থানাকে ইতিমধ্যেই এলাকায় শব্দদূষণ রোধে সক্রিয় নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

 

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...