Tuesday, May 12, 2026

পঞ্চম দিনের প্রথম ঘণ্টায় ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জয় ভারতের

Date:

Share post:

প্রত্যাশা ছিল মঙ্গলবার প্রথম সেশনেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জিতে যাবে ভারত (India vs West Indies second test)। বাস্তবে হলও তাই।এদিন খেলতে নেমে টিম ইন্ডিয়ার ২ উইকেটের পতন পছন্দ হয়নি সমর্থকদের। তবে কথাতেই আছে, শেষ ভালো যার সব ভালো। কে এল রাহুল (KL Rahul) অপরাজিত রইলেন আরও একটি হাফ সেঞ্চুরি করে (৫৮)। ক্রিজে দাঁড়িয়েই জয়ের হাসি হাসলেন ধ্রুব জুড়েল। টেস্ট অধিনায়ক হিসাবে প্রথম সিরিজ জিতলেন শুভমন গিল (Shubman Gill)। ম্যাড়ম্যাড়ে টেস্ট নিয়ে দর্শকের সেরকম আগ্রহ না থাকলেও অস্ট্রেলিয়া সিরিজের আগে চনমনে মেজাজ টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে।

ওয়েস্ট ইন্ডিজের জন্য এই টেস্টে প্রাপ্তি একটা লড়াই যা কিনা প্রথম টেস্টের অসহায় আত্মসমর্পণে খুঁজে পাওয়া যায়নি। কোনও মতে ইনিংস হার বাঁচালেও ক্যারিবিয়ানদের পয়েন্ট প্রাপ্তির ঝুলি সেই শূন্যই থেকে গেল। অন্যদিকে দ্বিতীয় টেস্ট জিততে লাগল পুরো চার দিন ও পঞ্চম দিনের এক ঘণ্টা সময় লাগলো ভারতের। হাতে ৯ উইকেট আর ৫৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে পঞ্চম দিনে ব্যাট করতে নামেন রাহুল-সুদর্শনরা। আশা ছিল এই জুটি ম্যাচ জিতিয়ে ফিরবেন। কিন্তু ৩৯ রানের মাথায় রস্টন চেজের দুর্দান্ত ক্যাচে ড্রেসিংরুমে ফিরলেন সুদর্শন। ১৩ রান করে আউট হলেন অধিনায়ক। যদিও তাতে ভারতীয় পারফরমেন্সে কোনও প্রভাব পড়েনি। প্রত্যাশিত সিরিজ জয়ে খুশি ভারতীয় ক্রিকেট দল।

 

Related articles

সুর নরম বিসিবির, টিম ইন্ডিয়াকে বাংলাদেশে খেলার আহ্বান তামিমের

বাংলাদেশের পালাবদলের পর থেকেই ভারত বিরোধিতার সুর নরম হয়েছে। পদ্মাপারে রাজনৈতিক পালাবদলের পর বদল ঘটেছে ক্রিকেট প্রশাসনে। এবার...

কমবে বৃষ্টির পরিমাণ, দক্ষিণবঙ্গে ফের উষ্ণতা বৃদ্ধির পূর্বাভাস!

বৈশাখের প্রায় শেষ লগ্নেও সেভাবে গরমের দাবদাহ সহ্য করতে হয়নি বঙ্গবাসীকে। বৃষ্টি আর কালবৈশাখী উষ্ণতা ঊর্ধ্বমুখী হওয়ার পথে...

প্রশ্ন ফাঁসের অভিযোগে বাতিল NEET(UG) 2026: তদন্তে সিবিআই

সারাদেশে মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা NEET-UG ২০২৬ বাতিল করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। গত ৩ মে সারা দেশ জুড়ে...

ভোট পরবর্তী হিংসার বলি ২ তৃণমূল কর্মী! ছবি পোস্ট করে গর্জে উঠলেন অভিষেক

ভোট পরবর্তী হিংসার শিকার তৃণমূল কর্মীরা- অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...