Tuesday, May 12, 2026

বাইক থেকে ছাত্রীকে গোপনাঙ্গ দেখিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করে ‘শ্রীঘরে’ যুবক

Date:

Share post:

প্রকাশ্য দিবালোকে অশ্লীলতা! বাইক থেকে ছাত্রীদের গোপনাঙ্গ (Obscene Gesture) দেখানোয় অবশেষে গ্রেফতার হলেন অভিযুক্ত যুবক। ধৃতের নাম সন্তোষ বিশ্বাস ওরফে বাবু বিশ্বাস, বাড়ি বর্ধমান শহরের বড়নীলপুর বটতলা এলাকায়। এই ঘটনা ঘিরে বিগত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে তীব্র নিন্দার ঝড় উঠেছিল। অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছিলেন অভিভাবক, শিক্ষক মহল সহ সাধারণ মানুষ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর, বিকালে স্নাতক স্তরের ১ম বর্ষের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলেন তিন ছাত্রী। কলেজ থেকে টোটো করে ফেরার পথে তাঁদের পিছু নেয় একটি বাইক। অভিযোগ, বাইকে থাকা যুবক সন্তোষ বিশ্বাস, টোটোর পিছনে এসে প্রথমে বিভিন্ন অশ্লীল মন্তব্য করতে থাকে। এরপর ছাত্রীদের দিকে তাকিয়ে গোপনাঙ্গ দেখাতে থাকে। ঘটনার সময় এক ছাত্রী এই দৃশ্য মোবাইলে ক্যামেরাবন্দি করেন। সেই ভিডিও সামাজিক মাধ্যমে আপলোড করতেই মুহূর্তে বিষয়টি ভাইরাল হয়ে যায়। বিভিন্ন মহল থেকে অভিযুক্তের শাস্তির দাবি উঠতে থাকে। আরও পড়ুনঃ ৬০ মাওবাদীকে নিয়ে আত্মসমর্পণ কিষেণজির ভাই বেনুগোপালের!

এই ঘটনার পর, আক্রান্ত ছাত্রীদের একজন ১০ অক্টোবর বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ বর্ধমান শহরের বহিলাপাড়া জলট্যাঙ্ক এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৭৪,৭৮(২),৭৯,৩৫১(২) ধারায় মামলা রুজু করা হয়েছে। এদিন তাকে বর্ধমান আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে। প্রয়োজনে আরও অভিযোগকারীদের বয়ান নেওয়া হবে এবং সাইবার বিভাগকেও তদন্তে যুক্ত করা হতে পারে।

Related articles

অসুস্থ মদন, হাসপাতালে ভর্তি করা হল কামারহাটির বর্ষীয়ান নেতাকে 

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)। প্রস্রাবের সমস্যার কারণেই সোমবার (১১মে) রাতে তাঁকে...

চিকিৎসা পরিষেবায় শিল্পীদের সুবিধার্থে বড় পদক্ষেপ আর্টিস্টস ফোরামের

ওয়েস্ট বেঙ্গল মোশান পিকচার আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artist's Forum) সদস্যদের জন্য সুখবর। সংস্থার সঙ্গে যুক্ত...

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...