Wednesday, February 4, 2026

শতরানের শর্ত পূরণ করেই পেয়েছিলেন ফ্যান্সি জুতো! সচিনের মুখে পুরানো দিনের কথা

Date:

Share post:

বর্তমানে একাধিক বিশ্বখ্যাত ব্র্যান্ডের মুখ সচিন তেন্ডুলকর(Sachin Tendulkar)।  সম্প্রতি একটি জুতো কোম্পানির বিজ্ঞাপণে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু একটা সময় ফ্যান্সি ক্রিকেট জুতোর জন্য শতরানের শর্ত দেওয়া হয়েছিল সচিনকে। পুরানো সেই দিনের কথা শোনালেন মাস্টার ব্লাস্টার।

একটি  ইংরেজি সংবাদ মাধ্যমকে সচিন জানিয়েছেন, “প্রবীণ আমরে অস্ট্রেলিয়া থেকে ফেরার পর আচরেকর স্যার আমাদের বলেছিলেন ‘ওর ব্যাটিং দেখ।’ এরপর আমরা খুব কাছ থেকে ওকে (প্রবীণ আমরে) দেখতে শুরু করি।”

একইসঙ্গে  মাস্টার ব্লাস্টার বলেন, “আমরা শুধু আমরের ব্যাটিংই দেখতাম না ওর ক্রিকেট সরঞ্জামেও নজর দেওয়ার চেষ্টা করি। কী ধরনের ব্যাট, কী ধরনের জুতো সবেতেই আমাদের নজর ছিল। আমরা দেখতে পাই আমরের কিট ব্যাগে কিছু ফ্যান্সি ক্রিকেট জুতো রয়েছে। আমরা সব কিছুই অবাক হয়ে দেখেছিলাম।”

আরও পড়ুন: শুভাশিস-আপুইয়াদের বিকল্প তৈরি মোলিনার, শিল্ড ফাইনালে ডোনার পারফরম্যান্স

এখানেই থেমে না থেকে সচিন আরও আরও বলেন, “প্রবীণ এরপর আমাকে এসে বলেন, আগে একটা শতরান কর তারপর এগুলো এসে নিয়ে যেও।  এরপর আমি সেঞ্চুরি করি। কিন্তু কিন্তু আমরের কাছে গিয়ে  জুতোটা চাওয়ার সাহস ছিল না। আমাকে চাইতে হয়নি প্রবীণই আমাকে একজোড়া ফ্যান্স জুতো উপহার দেয়, সেটাই আমার প্রথম ফ্যান্সি জুতো।”

 

spot_img

Related articles

ধনীদের ছাড়, দরিদ্রদের উপর রোজগারের দায়: ১২ ফেব্রুয়ারি ধর্মঘটের ডাক CPI(ML)-এর

কেন্দ্রীয় বাজেটের অন্তঃসারশূন্যতা নিয়ে গোটা দেশে আলোচনা অব্যাহত। যেভাবে দেশের সাধারণ মানুষের উপর থেকে ভার লাঘব করার বদলে...

আগাম জামিন খারিজ: আরজিকর দুর্নীতিতে আখতারকে এবার হেফাজতে নিতে পারে CBI

আরজি কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতির মামলায় হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির আগাম জামিনের আবেদন খারিজ করে...

সুপ্রিম কোর্টের নির্দেশেও অধরা! দত্তাবাদে স্বর্ণব্যবসায়ী খুনে চার্জশিটে নাম নেই অপসারিত বিডিওর

সুপ্রিম কোর্ট (Supreme Court) আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল, বেঁধে দিয়েছিল সময়সীমাও। তবু এখনও বেপাত্তা রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন।...

ভিনরাজ্যে ফের মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের, মুম্বইয়ে রেললাইনের ধারে মিলল দেহ

ফের ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু (Migrant Worker Death)। মুম্বইয়ের একটি রেললাইনের ধারে উদ্ধার বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষত-বিক্ষত...