Tuesday, May 12, 2026

“ক্রিকেটাররা ভয় পান নির্বাচকদের!” বিস্ফোরক মন্তব্য রাহানের

Date:

Share post:

মঙ্গলবারই মুখ্য নির্বাচক অজিত  আগরকরকে কড়া জবাব দিয়েছিলেন মহম্মদ শামি। এবার নির্বাচকদের নিশানা করলেন অজিঙ্ক রাহানে(Ajinkya Rahane)। জাতীয় দল থেকে পুরোপুরি অবসর নেননি। তাঁর যে ভারতের হয়ে আর খেলার সম্ভবনা আর নেই সেটাও বুঝতে পারছেন রাহানে।  ভারতীয় তারকা ক্রিকেটারদের নিয়েও প্রশ্ন তুলেছেন।

চেতেশ্বর পূজারা ইউনিউব চ্যানেলে রাহানে বলেন, “আমি নির্বাচকদের নিয়ে, বিশেষ করে ঘরোয়া ক্রিকেটের নির্বাচকদের নিয়ে বলতে চাই, সম্প্রতি অবসর নেওয়া ক্রিকেটাদেরই দায়িত্ব দেওয়া হোক। যারা পাঁচ- সাত বছর  আগে আন্তজার্তিক  ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তাদের পক্ষে বর্তমান সময়ের হাল হকিকত সম্পর্কে জানা সম্ভব নয়।”

এর পাশাপাশি রাহানে বলেন,  “যে ভাবে ক্রিকেট দ্রুত বদলাচ্ছে, তাতে নির্বাচকেরাও যেন তার সঙ্গে মানিয়ে নিতে পারে।ক্রিকেটারেরা নির্বাচকদের যেন ভয় না পায়।যদি বহুদিন আগে অবসর নেওয়া কোনও ক্রিকেটার নির্বাচক হতে চান, তাঁর যত ভালো রেকর্ডই থাক না কেন, তাঁকে সেই দায়িত্ব দেওয়া উচিত নয়।”

:শিল্ড ফাইনালের আগে শক্তিবৃদ্ধি ইস্টবেঙ্গল, অস্কারের হাতে বিকল্প বাড়ল

এখানেই থেমে না থেকে রাহানে আরও বলেন, “দুই তিন দশক আগে কীভাবে ক্রিকেট খেলা হত তার  ভিত্তিতে বর্তমানে সিদ্ধান্ত নেওয়া যায় না। টি-২০ বা আইপিএলের মতো ফরম্যাটের যুগে আধুনিক ক্রিকেট প্লেয়ারদের মানসিকতা বুঝতে হবে। আমার মতে, নির্বাচকদের উচিত প্লেয়ারদের স্বাধীনতা দেওয়া, যাতে তারা ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারে।”

Related articles

অসুস্থ মদন, হাসপাতালে ভর্তি করা হল কামারহাটির বর্ষীয়ান নেতাকে 

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)। প্রস্রাবের সমস্যার কারণেই সোমবার (১১মে) রাতে তাঁকে...

চিকিৎসা পরিষেবায় শিল্পীদের সুবিধার্থে বড় পদক্ষেপ আর্টিস্টস ফোরামের

ওয়েস্ট বেঙ্গল মোশান পিকচার আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artist's Forum) সদস্যদের জন্য সুখবর। সংস্থার সঙ্গে যুক্ত...

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...