Tuesday, May 12, 2026

নাম পেল ভেসে আসা ছোট্ট হস্তিশাবক, মুখ্যমন্ত্রীর মুখে ‘লাকি’ 

Date:

Share post:

উত্তরবঙ্গের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও এক অলৌকিক বাঁচার গল্প এখন রাজ্য জুড়ে আলোচনায়। গত ৫ অক্টোবর ভারত–ভুটান সীমান্তের পাহাড়ি নদী মেচির প্রবল জলোচ্ছ্বাসে ভেসে এসেছিল মাত্র ১৫ দিনের এক মাদি হস্তিশাবক। প্রবল স্রোতের কবল থেকে তাকে উদ্ধার করা হয় নেপাল ও ভারতের সীমান্তবর্তী তারাবাড়ি এলাকার বাসিন্দাদের যৌথ প্রচেষ্টায়।

প্রথমে বনকর্মীরা তাকে তার মায়ের কাছে ফেরানোর চেষ্টা করেন। কার্সিয়ং বিভাগের পানিঘাট্টা রেঞ্জের কোলাবাড়ি বিটের অন্তর্গত কোলাবাড়ি বনে তাকে ছেড়ে দেওয়া হলেও, দল তাকে আর গ্রহণ করেনি। একা ও দুর্বল অবস্থায় ঘুরে বেড়াতে দেখা যায় তাকে।

এরপর বন দফতরের সিদ্ধান্তে ৮ অক্টোবর শাবকটিকে চিকিৎসা ও যত্নের জন্য জলদাপাড়া বন্যপ্রাণী বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক ও কর্মীদের যত্নে দ্রুত সুস্থ হয়ে ওঠে ছোট্ট শাবকটি। এখন সে আনন্দে খেলাধুলো করছে জলদাপাড়ার পিলখানায় অন্য হস্তিশাবকদের সঙ্গে।

বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে নাম পেল এই খুদে প্রাণ। তার জীবনের গল্পের মতোই নাম—‘লাকি’। ভাগ্যের জোরে বেঁচে যাওয়া এই শাবক এখন জলদাপাড়ার আদরের বাসিন্দা। বন দফতরের তরফে জানানো হয়েছে, আপাতত তার পরিচর্যা চলবে পিলখানায়, ভবিষ্যতে প্রয়োজনে পুনরায় বনে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে।জলদাপাড়ার বনকর্মীদের কথায়, “ওর মতো লড়াকু শাবক খুব কমই দেখা যায়। স্রোতের মুখে বেঁচে গিয়ে এখন যেমন চঞ্চল ও হাসিখুশি, সত্যিই ও ‘লাকি’ নামের যোগ্য।”

আরও পড়ুন – আমাদের পাড়া আমাদের সমাধান: কলকাতা পুরসভায় টেন্ডারিং শুরুর প্রস্তাব

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

জুডিশিয়াল কমিশন গঠনের পথে রাজ্য! আরজি কর মামলা থেকে সরলেন বিচারপতি মান্থা

রাজ্য রাজনীতি তোলপাড় করা আরজি কর মামলা (RG Kar Medical College and Hospital Case) থেকে সরে দাঁড়াল বিচারপতি...

নির্বাচনের আগে স্যোশাল মিডিয়ায় প্ররোচনামূলক পোস্ট! সাইবার সেলের হাতে গ্রেফতার গর্গ চট্টোপাধ্যায়

বিধানসভা নির্বাচনের আগে স্যোশাল মিডিয়ায় (Social Media) প্ররোচনামূলক পোস্ট ও ইভিএম (EVM) সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ। মঙ্গলবার,...

বিহারে ব্যাঙ্কের ATM-এ রমরমিয়ে চলছে সেলুন!

বিজেপি শাসিত বিহারের দানাপুরে এক SBI-র এটিএম কিয়স্কে চলছে চুল কাটার ধুম। ইতিমধ্যে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল...

সুর নরম বিসিবির, টিম ইন্ডিয়াকে বাংলাদেশে খেলার আহ্বান তামিমের

বাংলাদেশের পালাবদলের পর থেকেই ভারত বিরোধিতার সুর নরম হয়েছে। পদ্মাপারে রাজনৈতিক পালাবদলের পর বদল ঘটেছে ক্রিকেট প্রশাসনে। এবার...