Tuesday, June 23, 2026

বাংলার মুখ্যমন্ত্রীর কথা মেনেই কলকাতা-লন্ডন বিমান পরিষেবা চালুর পথে ইন্ডিগো! 

Date:

Share post:

বিমানযাত্রীদের জন্য সুখবর শোনালো ইন্ডিগো এয়ারলাইন্স (Indigo)। চলতি মাসেই তাদের তরফ থেকে চালু হচ্ছে কলকাতা টু লন্ডন বিমান পরিষেবা (Kolkata to London Indigo Flight)। বছরের গোড়ার দিকে বিদেশ সফরে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কলকাতা থেকে লন্ডনের সরাসরি বিমান পরিষেবা চালু করার জন্য ব্রিটিশ হাই কমিশনের সঙ্গে কথা বলেছিলেন। এবার বছর শেষ হওয়ার আগেই মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে কলকাতা -লন্ডন রুটে বিমান পরিষেবা চালু করতে চলেছে ইন্ডিগো এয়ারলাইন্স (Indigo Airlines)। আপাতত ভায়া মুম্বই হয়ে আগামী ২৬ অক্টোবর (রবিবার) থেকে ফ্লাইটের এই সফর শুরু হবে।

মার্চ মাসে বিদেশ সফরের বণিকসভাতেও কলকাতা- লন্ডন সরাসরি বিমান পরিষেবা (Kolkata to London direct flight) চালুর অনুরোধ করেছিলেন মমতা। ব্রিটিশ এয়ারওয়েজকে এই নিয়ে ভাবনা চিন্তা করার আর্জিও জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, কলকাতা থেকে লন্ডনগামী সরাসরি বিমান পরিষেবা চালু করলে যাঁরা প্রথম আসবেন, তাঁদের জ্বালানিতে ছাড় দেওয়া হবে। অন্ডালে গ্রিন এয়ারপোর্ট চালু হয়েছে। একটাও সিট খালি থাকবে না। অন্যদিকে এয়ারলাইন্সের ব্যবসার পরিধিও বাড়বে বলে জানিয়েছিলেন বাংলার প্রশাসনিক প্রধান। কলকাতা থেকে সরাসরি বিমান না থাকায় অন্য রাজ্য ঘুরে লন্ডনে যেতে হয় কিংবা ফিরতি পথে দুবাই বা কাতার হয়ে আসতে হয়। এবার তাই ইন্ডিগো কর্তৃপক্ষ কলকাতা থেকে লন্ডন ও লন্ডন থেকে কলকাতার ফ্লাইট চালু করতে চলেছে। আগামী ২৬ অক্টোবর সকাল সাড়ে নটায় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর (NSCBI Airport) থেকে ফ্লাইট ছাড়বে, যা লন্ডন পৌঁছবে সন্ধে সাতটা কুড়ি মিনিটে। প্রাথমিক স্তরে ভায়া মুম্বই হলেও পরবর্তীতে সরাসরি এই পরিষেবা চালুর ভাবনাচিন্তা করা হচ্ছে বলে জানা গেছে।

 

Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...