Wednesday, March 25, 2026

অল্প শব্দেই অবসর জল্পনা উস্কে দিলেন কোহলি, সমস্যাকে সঙ্গী করেই অস্ট্রেলিয়ায় গিলরা

Date:

Share post:

অস্ট্রেলিয়া সফরের শুরুতেই বিরাট কোহলির(Virat Kohli) টু্ইটে টুইস্ট। অবসরের বিরাট জল্পনাকে সঙ্গী করেই অস্ট্রেলিয়া সফরে গিয়েছেন রোহিত ও কোহলি। ডনের দেশে গিয়ে সেই জল্পনাকে আরও উস্কে দিলেন কিং কোহলি।

বৃহস্পতিবার ঠিক সকাল ১০টায় সমাজ মাধ্যমে একটি ছোট্ট বার্তা দিয়েছেন কোহলি। বাংলায় তার অর্থ, “যখনই কেউ হাল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তখনই সে সত‍্যিকারের ব‍্যর্থ।” তাঁর এই বার্তার পরই অবসর নিয়ে জল্পনার মাত্রা বৃদ্ধি পেয়েছে।

টি-২০ এবং টেস্ট থেকে অবসর নিয়ে ফেলেছেন। ঘরোয়া ক্রিকেটও খেলছেন না। এর আগে জানা গিয়েছে আইপিএলেও আরসিবির তরফে চুক্তি নবীকরণের যে প্রস্তাব দেওয়া হয়েছিল সেটাও প্রত্যাখ্যান করেছেন। সব মিলিয়ে মনে করা হচ্ছে কোহলির নামের পাশে পাকাপাকিভাবে প্রাক্তন তকমা বসাটা সময়ের অপেক্ষা বলেই মনে করছেন বিশেজ্ঞরা।

কয়েকদিন আগেই ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর বিরাট ও রোহিত সম্পর্কে  জানিয়েছিলেন, “ওরা দুর্দান্ত ক্রিকেটার। ওদের অভিজ্ঞতার মূল্য অনেক বেশি। তবে ২০২৭ সালের বিশ্বকাপ এখনও আড়াই বছর দূরে। এখন বর্তমানেই থাকতে চাই।”

আরও পড়ুন:ভারতে যুব ফুটবলের উন্নয়নে জার্মানির ক্লাবের সঙ্গে চুক্তি শ্রাচি স্পোর্টসের

কয়েক ঘণ্টা দেরিতে নামায় বৃহস্পতিবার ভোররাতে শুভমান গিলরা পা রেখেছেন অস্ট্রেলিয়ায়। দিল্লি থেকে ১৫ অক্টোবর সকাল ৯টার বিমানে সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল ভারতীয় দলের। সেখান থেকে পার্‌থের বিমান ধরার কথা ছিল। বুধবার রাতের মধ্যেই পার্‌থে পৌঁছে যাওয়ার কথা ছিল ভারতের দলের। কিন্তু সেটা হয়নি। ফলে ডনের দেশে শুরুতেই সমস্যার মুখে পড়তে হল টিম ইন্ডিয়াকে।

Related articles

১৫ বছরের আয়ু কি বাড়বে? ২৭ মার্চ শুনানি পরিবহণ দফতরে 

১৫ বছর পেরোলেই কি বাতিলের খাতায় চলে যাবে পণ্যবাহী ট্রাক ও স্কুল পুল কার? এই আয়ুসীমা শিথিলের দাবিতে...

বিজেপির তৃতীয় প্রার্থী তালিকায় অভয়ার মা: প্রত্যাশা মতোই পানিহাটি থেকে প্রার্থী

যেমন ইচ্ছা প্রকাশ তেমন পালন। একের পর এক বিজেপি নেতার কাছে দরবার। দিল্লি পর্যন্ত দৌড় যেন প্রাথমিক সাফল্য...

সারা অতীত, শিল্পপতির মেয়ের প্রেমে মজেছেন শুভমান!

সারা তেন্ডুলকরের পর অনন্যা। আবারও সম্পর্কের গুঞ্জনে শিরোনামে শুভমান গিল(Shubman Gill)। এতদিন সারা তেণ্ডুলকর-এর সঙ্গে তাঁর নাম জড়িয়ে...

আদালতের নির্দেশিকায় ভুয়ো ভিডিও মামলায় স্বস্তিতে গম্ভীর

ভুয়ো ভিডিও মামলায় বড় স্বস্তি পেলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে মেটা,...