Tuesday, May 12, 2026

শুক্র পর্যন্ত বৃষ্টি নেই, শনিতে ফের হাওয়া বদলের ইঙ্গিত দক্ষিণবঙ্গে!

Date:

Share post:

কালীপুজোর আগে ফের দুর্যোগের ভ্রুকুটি? হাওয়া অফিস (Weather Department) বলছে বৃহস্পতি- শুক্রবার দক্ষিণবঙ্গ বৃষ্টিহীন হলেও, শনিবার থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। উইকেন্ডে বৃষ্টির (Rain in weekend) আশঙ্কা অন্তত ৬ জেলায়। উত্তরে আজ পরিষ্কার আকাশ, কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়ে খুশি পর্যটকরা। শনি ও রবিবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

মৌসম ভবন মনে করছে, আগামী ২৪ ঘণ্টায় দেশ থেকে চলতি মরশুমের মতো পাকাপাকিভাবে বিদায় নেবে বর্ষা। ইতিমধ্যেই কলকাতা থেকে দিল্লি সর্বত্রই হিমেল পরশ গায়ে লাগতে শুরু করেছে। ভোরের দিকে কুয়াশার দাপট বাড়ছে এ রাজ্যে। আগামী দু-তিন দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩-২৪ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে। পশ্চিমের জেলায় আরও কম।শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। দীপাবলির আগের দিন অর্থাৎ রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার সঙ্গে পূর্ব মেদিনীপুরেও বৃষ্টি বাড়বে। তবে সোমবার থেকে ফের পরিষ্কার আকাশ দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

 

Related articles

অসুস্থ মদন, হাসপাতালে ভর্তি করা হল কামারহাটির বর্ষীয়ান নেতাকে 

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)। প্রস্রাবের সমস্যার কারণেই সোমবার (১১মে) রাতে তাঁকে...

চিকিৎসা পরিষেবায় শিল্পীদের সুবিধার্থে বড় পদক্ষেপ আর্টিস্টস ফোরামের

ওয়েস্ট বেঙ্গল মোশান পিকচার আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artist's Forum) সদস্যদের জন্য সুখবর। সংস্থার সঙ্গে যুক্ত...

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...