Tuesday, May 12, 2026

গুজরাটে গোটা মন্ত্রিসভার ইস্তফা! রদবদল মোদির রাজ্যে

Date:

Share post:

মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল (Vupendra Pattel) ছাড়া গোটা মন্ত্রিসভাই ইস্তফা দিয়ে দিল মোদির (Narendra Modi) রাজ্যে। ইতিমধ্যেই গুজরাটে নতুন ক্যাবিনেট করে তৈরির করার কথা রয়েছে। তাই আগেই বড়সড় রদ বদল। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল সবার ইস্তফা গ্রহণ করেছেন। বৃহস্পতিবার রাজ্যপালের সঙ্গে দেখা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

সূত্রের খবর অনুযায়ী, গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা গুজরাটের মন্ত্রিসভা ভেঙ্গে নতুন করে গড়ার সিদ্ধান্ত নিয়েছেন। যার জেরে মন্ত্রিদের এই গণইস্তফা। বর্তমানে রাজ্যে মন্ত্রীর সংখ্যা ১৬। সূত্রের খবর, এই সংখ্যা বাড়িয়ে ২৬ করা হবে। অর্থাৎ কিনা দশ জন নতুন মন্ত্রী পাবে মোদি-শাহর রাজ্য। এই মুহূর্তে গুজরাটে একজনই মন্ত্রী অবশিষ্ট রয়েছেন, তিনি হলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতেই রাজ্যপাল আচার্য দেবব্রতর কাছে পদত্যাগপত্র জমা দেবেন তিনিও। শুক্রবার সকালে গান্ধীনগরের মহাত্মা মন্দিরে হবে শপথগ্রহণ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। নতুন মন্ত্রিসভা তরুণ এবং প্রবীণ নেতাদের নিয়ে মিলিয়ে মিশিয়ে তৈরি হবে।

Related articles

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...