Tuesday, May 12, 2026

বেঙ্গালুরুতে কলেজ ক্যাম্পাসের ভিতরেই ধর্ষণ, গ্রেফতার সহপাঠী

Date:

Share post:

ফের ধর্ষণ কর্ণাটকে (Rape in Karnataka)। ঘটনাস্থল দক্ষিণ বেঙ্গালুরুর একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের ক্যাম্পাস (Bengaluru Engeneering Campus)। ক্যাম্পাসে পুরুষদের টয়লেটে ধর্ষণের অভিযোগ উঠেছে। কলেজের সহপাঠীকে ধর্ষণের অভিযোগে ২১ বছর বয়সী এক ইঞ্জিনিয়ারিং ছাত্রকে গ্রেফতার করা হয়েছে।

অভিযুক্ত জীবন গৌড়া (Jeevan Goura) ষষ্ঠ সেমেস্টারের ছাত্র। বুধবার পুলিশ তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। ঘটনা ঘটে ১০ অক্টোবর। নির্যাতিতা সপ্তম সেমেস্টারের ছাত্রী ঘটনার ৫ দিন অর্থাৎ অক্টোবর থানায় অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ভারতীয় ন্যায় সংহিতা-র (বিএনএস) ধারা ৬৪-র (ধর্ষণের শাস্তি) অধীনে মামলাটি নথিভুক্ত করা হয়েছে।

এফআইআর-এ উল্লেখ করা হয়েছে, নির্যাতিতা এবং অভিযুক্ত একে অপরকে আগে থেকেই চিনতেন। লেখাপড়ার কারণে গৌড়া ষষ্ঠ থেকে সপ্তম শিক্ষাবর্ষে উত্তির্ণ হতে পারেনি। ঘটনার দিন নির্যাতিতা কিছু জিনিসপত্র নেওয়ায়র জন্যে অভিযুক্তের দেখা করেছিলেন। দুপুরের খাবারের বিরতির সময়, গৌড়া তাকে বারবার ফোন করে সপ্তম তলায় আর্কিটেকচার ব্লকের কাছে দেখা করতে বলে। নির্যাতিতা সেখানে পৌঁছলে তাঁকে জোর করে চুম্বন করার চেষ্টা করে বলে অভিযোগ। লিফট ব্যবহার করে নির্যাতিতা সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে অভিযুক্ত তাঁকে জোর করে ছ’তলায় পুরুষদের টয়লেটে নিয়ে যায় এবং যৌন নির্যাতন করে। এফআইআরে এও উল্লেখ রয়েছে যে, গৌড়া পরে নির্যাতিতাকে ফোন করে জিজ্ঞেস করে যে তার জন্মনিয়ন্ত্রণ ওষুধ দরকার কিনা।

প্রথমে অভিযোগ দায়ের করতে ভয় পেয়েছিলেন নির্যাতিতা। তারপর ঘটনার কথা তাঁর বাবা-মাকে বলতেই তাঁরা নির্যাতিতার সঙ্গে গিয়ে হনুমান্থানগর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ বৃহস্পতিবারই অভিযুক্তকে নিয়ে ঘটনার পুণর্নিমাণ করে গিয়েছিল। চলছে তদন্ত।

 

Related articles

অসুস্থ মদন, হাসপাতালে ভর্তি করা হল কামারহাটির বর্ষীয়ান নেতাকে 

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)। প্রস্রাবের সমস্যার কারণেই সোমবার (১১মে) রাতে তাঁকে...

চিকিৎসা পরিষেবায় শিল্পীদের সুবিধার্থে বড় পদক্ষেপ আর্টিস্টস ফোরামের

ওয়েস্ট বেঙ্গল মোশান পিকচার আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artist's Forum) সদস্যদের জন্য সুখবর। সংস্থার সঙ্গে যুক্ত...

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...