Tuesday, May 12, 2026

রাতের কলকাতায় তরুণীর রহস্যমৃত্যু, গ্রেফতার পুরুষবন্ধু 

Date:

Share post:

মধ্যরাতে মহানগরীতে তরুণীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য। বাইকে করে বান্ধবীকে (বড়বাজার এলাকার বাসিন্দা) নিয়ে শহর কলকাতায় ঘুরতে বেরিয়েছিলেন অঙ্কিত মিশ্র (Ankit Mishra) নামে এক যুবক। এরপরই পথ দুর্ঘটনার কবলে পড়েন যুগলে, দাবি যুবকের। রক্তাক্ত অবস্থায় তরুণী রিয়া সোনকারকে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তরুণীর বাড়ির লোকের কাছে খবর গেলে তাঁরা হতবাক হয়ে যান।হেস্টিংস থানায় যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন তাঁরা। ইতিমধ্যেই অঙ্কিতকে গ্রেফতার করেছে পুলিশ।

রাতের কলকাতায় দুর্ঘটনা না পরিকল্পনামাফিক খুন তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। যুবক যদিও বারবার বলছেন বাইক দুর্ঘটনার (Bike Accident) কবলে পড়েই তাঁর বান্ধবীর মৃত্যু হয়েছে কিন্তু মৃতার পরিবার তা মানতে নারাজ। ইতিমধ্যে ধৃতকে জেরা করা শুরু হয়েছে। অভিযুক্ত যুবকের কঠোর শাস্তির দাবি করেছে রিয়ার বাড়ির লোকেরা। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Related articles

অসুস্থ মদন, হাসপাতালে ভর্তি করা হল কামারহাটির বর্ষীয়ান নেতাকে 

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)। প্রস্রাবের সমস্যার কারণেই সোমবার (১১মে) রাতে তাঁকে...

চিকিৎসা পরিষেবায় শিল্পীদের সুবিধার্থে বড় পদক্ষেপ আর্টিস্টস ফোরামের

ওয়েস্ট বেঙ্গল মোশান পিকচার আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artist's Forum) সদস্যদের জন্য সুখবর। সংস্থার সঙ্গে যুক্ত...

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...