Wednesday, March 25, 2026

ভালো আছে লাকি! জানালেন কার্শিয়ং-এর DFO, পুরস্কার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রবল জলের তোড়ে ভেসে এসেছিল ছোট্ট হস্তিশাবক। মাত্র ১০ দিন বয়সী হাতির বাচ্চাটিকে মেচি নদীর থেকে উদ্ধার করে কার্শিয়ং-এর (Kurseong) DFO-র টিম। তার কাহিনি শুনে উত্তরবঙ্গ সফরে তার নাম রাখেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কাশিয়ং-এর ডিভিশনাল ফরেস্ট অফিসার (DFO) দেবেশ পান্ডের জন্য পুরস্কারও (Reward) ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সুস্থ আছে সেই হস্তিশাবক ‘লাকি’- জানালেন কার্শিয়ং-এর DFO। সে এখন ভারতের বন্যপ্রাণ রক্ষার জন্য যাঁরা কাজ করেন তাঁদের নিবেদিত চেতনার প্রতীক।

বুধবার জিটিএ-এর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শোনেন, ৫ অক্টোবর মাত্র ১০ দিন বয়সী ছোট্ট হাতির বাচ্চাটিকে (Elephant Calf) উদ্ধারের কথা শোনেন। তিনি হস্তিশাবকের নাম রাখেন ‘লাকি’। ডিভিশনাল ফরেস্ট অফিসার (ডিএফও) দেবেশ পাণ্ডে জানান, “একটি হস্তিশাবক উদ্ধার করে। ৫অক্টোবর ভারত নেপাল বোর্ডের মাচি নদী থেকে উদ্ধার করা হয়েছিল। ভুটান থেকে অব্যাহত বৃষ্টিপাত এবং জল প্রবাহের ফলে উত্তরবঙ্গ জুড়ে বন্যা বয়ে গিয়েছিল। হাতির বাচ্চাটিকে পরবর্তীকালে পুনর্বাসনের জন্য কার্শিয়ং থেকে জলদাপাড়া জাতীয় উদ্যানে নিয়ে যাওয়া হয়। এখন বাচ্চাটি সুস্থ আছে”।
আরও খবরআজ শহর কলকাতার কালীপুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ডিএফও বলেন “হস্তিশাবকটিকে প্রাথমিক চিকিৎসার পরে এখন ভালোভাবে সাড়া দিচ্ছে। আমরা নেপাল ও ভারতের আধিকারিকদের এবং স্থানীয় সম্প্রদায়ের কাছে তাদের সময়মতো সহায়তার জন্য এবং কার্শিয়ং ও জলদাপাড়া দলের সমন্বিত প্রচেষ্টার জন্য কৃতজ্ঞ”। ৮ অক্টোবর থেকে, মাহুত ও বনকর্মীরা সর্বক্ষণ যত্নে রাখছেন লাকিকে। মুখ্যমন্ত্রী কাশিয়ং-এর ডিভিশনাল ফরেস্ট অফিসার (ডিএফও) দেবেশ পান্ডের জন্য পুরস্কারও ঘোষণা করেন। পুরস্কারটি বন্যপ্রাণী পুনরুদ্ধারে এর কর্মীদের উদ্যোগের স্বীকৃতি। বনকর্মীদের অক্লান্ত পরিশ্রমের জন্য প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। ‘Lucky’ এখন ভারতের বন্যপ্রাণী রক্ষার জন্য যাঁরা কাজ করেন তাঁদের নিবেদিত চেতনার প্রতীক।

Related articles

মেরঠ কাণ্ডের স্মৃতি উসকে ভদ্রেশ্বরে নীল ড্রামে যুবকের দেহ

হুগলির (Hooghly) ভদ্রেশ্বরে (Bhadreshwar) বুধবার (Wednesday) সকালে নীল ড্রাম থেকে এক যুবকের গলা কাটা ও ঝলসানো দেহ উদ্ধার...

বার্ড ফ্লুতে মৃত্যু ২২ হাজারের বেশি মুরগির! বিক্রিতে জারি নিষেধাজ্ঞা

হাজার হাজার মুরগির মৃত্যু ঘিরে আতঙ্কে ছত্তিশগড় (Chhattishgarh)! ছত্তিশগড়ের কোনিতে হঠাৎ করে মারা গিয়েছে ২২ হাজারের বেশি মুরগি...

তৃণমূল সরকারের রিপোর্ট-কার্ড তুলে ধরে পর পর সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও বাংলায় তৃণমূল সরকার জনকল্যাণমূলক প্রকল্প চালু রেখেছে। বুধবার, দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারসভা থেকে রাজ্য সরকারের...

ভোটের ডিউটির জন্য ২৪ জনকে চিঠি, নিয়োগ থমকে যাওয়ার আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ SSC 

নির্বাচন কমিশনের চিঠিতে রাজ্যে এসএসসি নিয়োগ আটকে যাওয়ার আশঙ্কা! আগামী মাসে বাংলায় দু-দফায় বিধানসভা নির্বাচন (West Bengal Assembly...