Wednesday, March 25, 2026

ডিজিটাল যোদ্ধা হতে অভিষেকের ডাক: ২৪ ঘণ্টায় সাড়া ৫০ হাজারেরও বেশি

Date:

Share post:

বাংলার অস্মিতা রক্ষায় লড়বে বাংলারই যোদ্ধারা। প্রত্যক্ষভাবে সেই রণাঙ্গনে পা ফেলার মঞ্চ তৈরি করে দিয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার শুধু অপেক্ষা সেই যোদ্ধাদের দিয়ে বাংলাবিরোধীদের মুখের উপর জবাব দেওয়ার। অভিষেকের ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ (Ami Banglar Digital Joddha) প্রচার শুরু হওয়ার পর থেকেই শুরু হয়ে গিয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাড়া। ২৪ ঘণ্টায় ৫০ হাজারের বেশি আবেদন (application) এসেছে বাংলার সেনা হওয়ার জন্য।

গোটা বাংলায় অন্তত ১৫ হাজার ডিজিটাল যোদ্ধা নেওয়ার পরিকল্পনা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। সেই লক্ষ্যে তিনি নিজেই বার্তা দিয়ে ভিডিও (video message) পোস্ট করেন বৃহস্পতিবার। বুথস্তরে কাজ করে সেই যোদ্ধারা ডিজিটাল মাধ্যমে বাংলা বিরোধী (Anti-Bengali) অপপ্রচার, কুৎসাকে জবাব দেবে। তার জন্য দেড় মাস ধরে সদস্য সংগ্রহ হবে। এবং শেষে হবে প্রশিক্ষণও।

আরও পড়ুন: সঙ্কটে ভরসা ‘দিদি’-ই, বিকল্প পেশার দাবিতে নবান্নে চিঠি রিকসা চালকদের

বৃহস্পতিবার অভিষেক এই প্রচারে মাঠে নামার পরই শুরু হয়ে গিয়েছে তৃণমূল সমর্থকদের মধ্যে উন্মাদনা। শুক্রবার দুপুর পেরোতে না পেরোতেই ৫০ হাজারেরও বেশি মানুষ নিজেদের এই পদের যোগ্য মনে করে আবেদন (application) করেছেন। একদিনেই যেখানে এই বিপুল সাড়া, সেখানে দেড় মাস যে এই কাজের জন্য আবেদন উপচে পড়বে, তা বলাই বাহুল্য।

Related articles

বৃষ্টি দুর্যোগে বিপর্যস্ত সিকিমের একাধিক রাস্তায় ধস, শতাধিক পর্যটকের আটকে পড়ার আশঙ্কা!

পূর্বাভাস সত্যি করে উত্তর সিকিমে (North Sikkim) অবিরাম বৃষ্টি। ধসের জেরে মঙ্গলবার রাত থেকে বন্ধ একাধিক রাস্তা। জেলা...

ভবানীপুরের শুভেন্দু ঘনিষ্ঠ রিটার্নিং অফিসার কেন, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

ভোট ঘোষণার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে জ্ঞানেশ কুমারের স্বেচ্ছাচারিতা শুরু। আমলা থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের পর রাতারাতি...

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...