Wednesday, March 25, 2026

ওমানে কাজে গিয়ে প্রতারণার শিকার বাংলার ১১ শ্রমিক! ফেরাতে তৎপর রাজ্য

Date:

Share post:

কাজের সূত্রে ওমানে (Oman) গিয়েছিলেন বাংলার ১১ জন পরিযায়ী শ্রমিক (Migrant Worker)। একটি অসাধু নিয়োগ সংস্থার দ্বারা প্রতারণার শিকার হন তাঁরা। অসহায় অবস্থায় পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন। এই খবর জানতে পেরেই তাঁদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। সাহায্য করেছেন তাঁদের। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করেছেন।

পরিযায়ী শ্রমিকদের (Migrant Worker) ফেরাতে শ্রমশ্রী প্রকল্পের ঘোষণা করেছে রাজ্য সরকার। তারই মধ্যে সামনে এল মুর্শিদাবাদের (Murshidabad) ১১ জন পরিযায়ী শ্রমিকের ওমানে অনাহারে আটকে থাকার ঘটনা। ঘটনার খবরের পরই পরিযায়ী শ্রমিকদের ওমানে ভারতীয় দূতাবাসের হেফাজতে রেখেছেন। খাওয়ার এবং থাকার ব্যবস্থা করা হয়েছে।

এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস (TMC) সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, “কর্মসূত্রে ওমানে যাওয়া মুর্শিদাবাদের ১১ জন পরিযায়ী শ্রমিক একটি অসাধু নিয়োগ সংস্থার দ্বারা প্রতারণার শিকার হয়ে ওখানেই আটক হয়ে পড়েছিলেন। সহায়-সম্বলহীন অবস্থায় তাঁরা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন।

তাঁদের দুর্দশার খবর পেয়ে আমাদের জনদরদি মা-মাটি-মানুষের সরকার তৎক্ষণাৎ হস্তক্ষেপ করে, তাঁদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করেছে। রাজ্য সরকারের সক্রিয় প্রচেষ্টার ফলে মানুষগুলো এখন ওমানে ভারতীয় দূতাবাসের হেফাজতে আছেন, যেখানে তাঁদের খাবার ও থাকার সুব্যবস্থা করা হয়েছে। জীবিকার সন্ধানে বাড়ি ছেড়ে আসা এই মানুষগুলো এখন তাঁদের পরিবারের কাছে ফিরে যাওয়ার জন্য সাহায্য চেয়েছেন। আমরা আশা করি বিদেশমন্ত্রক এই বিষয়ে দ্রুত এবং মানবিক পদক্ষেপ করবে, যাতে তাঁরা নিরাপদে দেশে ফিরে আসতে পারেন।”

Related articles

IPL: রাজস্থান দল বিক্রিতে ওয়ার্নের পরিবারের বিপুল অর্থ প্রাপ্তি, জানুন নেপথ্যের অঙ্ক

বিপুল অঙ্কে বিক্রি হল রাজস্থান রয়্যালস। এতেই বিপুল অর্থ প্রাপ্তি প্রয়াত শেন ওয়ার্নের (Shane Warne) পরিবারের। ২০০৮ সালে...

কমিশনের নির্দেশে ৩৪ জন চিকিৎসক ভোটের ডিউটিতে, সরব কুণাল

ভোটের মরশুমে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্তে চরম বিপাকে স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ হাসপাতালে (Arambagh Hospital) একসঙ্গে ৩৪ জন...

IPL: খেতাবের সংখ্যা ১, আকাশ ছোঁয়া দরেই মালিকানা বদল রাজস্থান-আরসিবির

আইপিএল (IPL) শুরুর আগেই মালিকানা বদল হয়ে গেল দুই ফ্র্যাঞ্চাইজির। রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) এবং আরসিবি (RCB) দু...

বৃষ্টি দুর্যোগে বিপর্যস্ত সিকিমের একাধিক রাস্তায় ধস, শতাধিক পর্যটকের আটকে পড়ার আশঙ্কা!

পূর্বাভাস সত্যি করে উত্তর সিকিমে (North Sikkim) অবিরাম বৃষ্টি। ধসের জেরে মঙ্গলবার রাত থেকে বন্ধ একাধিক রাস্তা। জেলা...