Tuesday, February 3, 2026

উত্তরবঙ্গের দুর্গতদের পাশে কৃষি বিপণন দফতর, ত্রাণ শিবিরে পৌঁছল আলু–পেঁয়াজ 

Date:

Share post:

উত্তরবঙ্গের বন্যা ও প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এল রাজ্যের কৃষি বিপণন দফতর। দফতরের পক্ষ থেকে ইতিমধ্যেই বিভিন্ন ত্রাণ শিবিরে ১ লক্ষ কেজির বেশি আলু ও পেঁয়াজ পাঠানো হয়েছে। নিয়ন্ত্রিত বাজার সমিতিগুলির মাধ্যমে রাজ্যের নানা প্রান্ত থেকে বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী দুর্গত এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে।

দফতর সূত্রে খবর, এখনও পর্যন্ত প্রায় ৬৫ হাজার কেজির বেশি আলু এবং ১৫ হাজার কেজির বেশি পেঁয়াজ ত্রাণ শিবিরগুলিতে সরবরাহ করা হয়েছে। দার্জিলিং জেলার জন্য শিলিগুড়ি থেকে পাঠানো হয়েছে ২৪ হাজার কেজির বেশি আলু ও সবজি, আর কালিম্পং জেলার জন্য পাঠানো হয়েছে প্রায় ১৭ হাজার কেজির বেশি আলু ও অন্যান্য খাদ্যসামগ্রী।

আলিপুরদুয়ার নিয়ন্ত্রিত বাজার সমিতি নিজস্ব উদ্যোগে জেলার বিভিন্ন ত্রাণ শিবিরে ১১০০ প্যাকেট ত্রাণসামগ্রী সরবরাহ করেছে। পাশাপাশি, সুফল বাংলার ১০০টি স্থায়ী বিপণির পাশাপাশি উত্তরবঙ্গের দুর্গত এলাকায় চালু করা হয়েছে অতিরিক্ত ৬৫টি ভ্রাম্যমান বিপণি, যাতে সাধারণ মানুষ স্বল্প মূল্যে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেতে পারেন।

কৃষি বিপণন দফতরের এক আধিকারিক জানান, উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্ত মানুষের হাতে পর্যাপ্ত খাদ্য পৌঁছে দিতে এই উদ্যোগ আরও কয়েক দফায় চলবে। তাঁর কথায়, “দফতরের সব শাখা একসঙ্গে কাজ করছে। যাতে দুর্গত এলাকার কোনও মানুষ খাদ্যের অভাবে না পড়েন, সেটাই এখন আমাদের প্রধান লক্ষ্য।”

আরও পড়ুন – বেপরোয়া গতি, দুটি স্কুটিতে ধাক্কা মেরে কলেজ স্ট্রিটে উল্টে গেল গাড়ি!

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

শহরতলির যানজট রুখতে উদ্যোগী নবান্ন, শুরু হচ্ছে বিশেষ সমীক্ষা

কলকাতা লাগোয়া শহরতলি এবং জেলা শহরগুলিতে ক্রমবর্ধমাণ যানজটের জাঁতাকল থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে বড় পদক্ষেপ করল রাজ্য...

টাকার অঙ্ক অনেক কম, কারা সম্প্রচার করবে ISL? জানিয়ে দিল AIFF

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইএসএল(ISL)। সোমবার সকালেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন(AIFF) লিগের মিডিয়া রাইটস সংক্রান্ত টেকনিক্যাল...

শবেবরাতে বাজি নিয়ন্ত্রণে কড়া হাইকোর্ট: রাত ১০টার পর বাজি ফাটালেই আইনি পদক্ষেপ

উৎসবের আনন্দ যেন অন্যের কষ্টের কারণ না হয়ে দাঁড়ায়, তা নিশ্চিত করতে ফের কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট।...

গণতন্ত্র বিপন্ন! ওপার বাংলার ‘প্রহসন’ নিয়ে সরব হাসিনা-পুত্র সজীব

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচন নিয়ে প্রতিবাদের সুর চড়ালেন শেখ হাসিনা-পুত্র সজীব ওয়াজেদ জয়। সোমবার বিকেলে...