Tuesday, February 3, 2026

৩১ অক্টোবর ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের 

Date:

Share post:

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল প্রকাশের সম্ভাব্য দিন ঘোষণা করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্য জানিয়েছেন, আগামী ৩১ অক্টোবর দ্বিতীয় সেমিস্টারের ফল ঘোষণা করা হতে পারে। সম্পূর্ণ প্রক্রিয়াটিই হবে অনলাইনে।

সংসদ সূত্রে খবর, পরীক্ষার্থীরা কোন বিষয়ে কত নম্বর পেয়েছে এবং মোট নম্বর কত, তা ওয়েবসাইটে পিডিএফ ফরম্যাটে পাওয়া যাবে। শুধু তাই নয়, প্রতিটি বিষয়ের ভিত্তিতে পার্সেন্টাইল এবং মোট শতাংশের হারও দেখা যাবে অনলাইনে।

সংসদের তরফে জানানো হয়েছে, ফলাফল দেখার বিস্তারিত পদ্ধতি ও সময়সূচি প্রকাশ করা হবে আগামী ২২ অক্টোবর। তবে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় পর্বের পরীক্ষার পরেই। মার্কশিটের হার্ড কপিও তখনই পরীক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছে মোট ৬ লক্ষ ৬০ হাজার ৪৪৩ জন পরীক্ষার্থী। পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৩৯ দিনের মধ্যেই ফল প্রকাশের প্রস্তুতি নিয়েছে সংসদ, যা আগের বছরের তুলনায় অনেক দ্রুত বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন – ভিন-ধর্মের যুগলকে গ্রেফতার মৌলিক অধিকারে হস্তক্ষেপ: ঐতিহাসিক রায় যোগীরাজ্যের আদালতের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

শহরতলির যানজট রুখতে উদ্যোগী নবান্ন, শুরু হচ্ছে বিশেষ সমীক্ষা

কলকাতা লাগোয়া শহরতলি এবং জেলা শহরগুলিতে ক্রমবর্ধমাণ যানজটের জাঁতাকল থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে বড় পদক্ষেপ করল রাজ্য...

টাকার অঙ্ক অনেক কম, কারা সম্প্রচার করবে ISL? জানিয়ে দিল AIFF

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইএসএল(ISL)। সোমবার সকালেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন(AIFF) লিগের মিডিয়া রাইটস সংক্রান্ত টেকনিক্যাল...

শবেবরাতে বাজি নিয়ন্ত্রণে কড়া হাইকোর্ট: রাত ১০টার পর বাজি ফাটালেই আইনি পদক্ষেপ

উৎসবের আনন্দ যেন অন্যের কষ্টের কারণ না হয়ে দাঁড়ায়, তা নিশ্চিত করতে ফের কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট।...

গণতন্ত্র বিপন্ন! ওপার বাংলার ‘প্রহসন’ নিয়ে সরব হাসিনা-পুত্র সজীব

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচন নিয়ে প্রতিবাদের সুর চড়ালেন শেখ হাসিনা-পুত্র সজীব ওয়াজেদ জয়। সোমবার বিকেলে...