Tuesday, May 12, 2026

সল্টলেকে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্তকে গুলি করে খুনের চেষ্টা!

Date:

Share post:

কালীপুজোর (Kali Puja) সকালে সল্টলেকে চলল গুলি, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্তকে (Nirmal Dutta) খুনের চেষ্টা! রক্তাক্ত অবস্থায় তৃণমূল নেতাকে (TMC Leader) বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে । সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্তে বিধান নগর থানার (Bidhannagar Police) পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সল্টলেকের ৩৮ নম্বর ওয়ার্ডে। পুরকর্মীদের কাজ তদারকি করতে সকালে ওয়ার্ড অফিসে বসেছিলেন নির্মল। অভিযোগ, সেই সময় দুই যুবক এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। অল্পের জন্য রক্ষা পান তৃণমূল নেতা। দুষ্কৃতীদের ধরতে গেলে তারা বন্দুকের বাঁট দিয়ে নির্মলের মাথায় আঘাত করে বলে জানা গেছে। অভিযুক্তদের মুখ ঢাকা থাকায় কাউকে চেনা সম্ভব হয়নি। এর আগে বহুবার তিনি প্রাণনাশের হুমকি পেয়েছেন জানিয়েছেন নির্মল দত্ত। আতঙ্কিত তাঁর পরিবারসহ এলাকাবাসী।

 

Related articles

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...