Tuesday, May 12, 2026

হারের হ্যাটট্রিক হরমনপ্রীতদের, জেনে নিন ভারতের সেমিফাইনালের অঙ্ক

Date:

Share post:

মহিলাদের একদিনের বিশ্বকাপে(ICC Women world cup )হারের হ্যাটট্রিক ভারতের। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার পর রবিবার ইংল্যান্ডের কাছে হারের মুখ দেখতে হয়েছে ভারতীয় মহিলা দলকে। শেষ চারে উঠার জন্য ভারতীয় দলের অঙ্ক কেমন? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

ভারতের সামনে বেশ কয়েকটি পথ রয়েছে সেমিফাইনালে উঠার। প্রথমত  ভারতের এখনও দুটি ম্যাচ রয়েছে।  ভারত যদি নিউজিল্যান্ড ও বাংলাদেশ, এই দুই দলকে হারায়, তাহলে সরাসরি সেমিফাইনালে যাবে।

যদি ভারত নিউজিল্যান্ডের কাছে হারে, তাহলে আশা থাকবে একমাত্র তখনই, যদি নিউজিল্যান্ড তাদের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে পরাজিত হয়। সেক্ষেত্রে ভারতকে বাংলাদেশকে বড় ব্যবধানে হারাতে হবে।

এখানেই শেষ নয় ভারতের সামনে আরও একটি পথ রয়েছে,  যদি ভারত নিউজিল্যান্ডকে হারায়, কিন্তু বাংলাদেশর কাছে হেরে যায় অন্যদিকে নিউজিল্যান্ড ইংল্যান্ডকে  হারিয়ে দেয়।  তাহলে নেট রান রেটও গুরুত্বপূর্ণ হবে।

আরও পড়ুন:পরিবারের সঙ্গে দিওয়ালিতে মজে ধোনি, দীপাবলির শুভেচ্ছা জানালেন সৌরভ

নিউজিল্যান্ড এবং পাকিস্তানের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে না গেলে এবং সেই ম্যাচে কিউয়িরা জিতলে তারা ইতিমধ্যেই সেমিফাইনালের লড়াই এগিয়ে থাকত। নিউজিল্যান্ডকেও ভারতের মতোই বাকি দু’টি ম্যাচ জিততে হবে।

Related articles

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...