Wednesday, March 25, 2026

রঙ থেকে গেঞ্জির কারখানা: খড়দায় আগুন নেভাতে দমকলের ২২ ইঞ্জিন

Date:

Share post:

দমকলের প্রবল প্রচেষ্টা সত্ত্বেও রংয়ের কারখানার আগুন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে দাঁড়াল। রঙের কারখানার আগুন ছড়ালো পাশের গেঞ্জি কারখানায় (factory)। নিয়োগ করা হল দমকলের ২২টি ইঞ্জিন (fire tender)। তবে আগুনের ভয়াবহতার ঘটনায় কারখানা কর্তৃপক্ষের নিয়ম না মানাকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে স্থানীয় পঞ্চায়েত।

মঙ্গলবার সকাল থেকে উত্তর ২৪ পরগনার খড়দায় (Khardah) রংয়ের কারখানার আগুন স্থানীয়দের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। ভয়াবহ আগুন ও তার কালো ধোঁয়া বহুদূর থেকে দেখতে পাওয়া যায়। প্রাথমিকভাবে ৫টি দমকলের ইঞ্জিন (fire tender) দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পরে সেই ইঞ্জিনের সংখ্যা বাড়িয়ে ২২টি করা হয়। একের পর এক রাসায়নিকের ড্রাম ফাটার শব্দে কেঁপে ওঠে এলাকা। ওই এলাকাতে পরপর বেশ কয়েকটি কারখানা। রঙের কারখানার (paint factory) পাশের গেঞ্জি কারখানাতেও আগুন ছড়িয়ে পড়ে। যদিও পরবর্তী একটি ব্যাটারির কারখানাকে আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা করা গিয়েছে, জানায় দমকল বাহিনী (fire brigade)।

প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। ঘটনায় কারখানার আটকে পড়া শ্রমিকদেরও দ্রুত বের করে আনা সম্ভব হয়। ফলে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। আশেপাশের বেশ কয়েকটি বাড়ি থেকে বাসিন্দাদের বের করে আনা হয়। বাড়িগুলি কালো হয়ে যায় আগুনের তাপে। যদিও বেলা পর্যন্ত কারখানার মালিক বা কর্তৃপক্ষকে এলাকায় দেখা যায়নি।

আরও পড়ুন: বিধ্বংসী আগুন রঙের কারখানায়, খড়দায় তৎপর দমকলের ৫ ইঞ্জিন

কি থেকে এই আগুন, তা নিয়ে এখনও তদন্ত চালাচ্ছে দমকল বিভাগ। আগুন সম্পূর্ণ না নেভা পর্যন্ত যদিও সেই তদন্ত সম্পন্ন করা সম্ভব নয়। তবে আগুন নিয়ন্ত্রণে যে বেগ পেতে হয়েছে দমকলকে, তার জন্য কারখানা কর্তৃপক্ষকে দায়ী করেছে স্থানীয় মোহনপুর পঞ্চায়েত (Mohanpur panchayat) কর্তৃপক্ষ। পঞ্চায়েত প্রধান অরুণ ঘোষ দাবি করেন, দীর্ঘদিন ধরেই এই কারখানা কর্তৃপক্ষকে নিয়ম মানার নির্দেশ দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও তারা এলাকায় জায়গায় ছাড় দেয়নি। ফলে দমকলের ইঞ্জিন ঢুকতে প্রাথমিকভাবে বেগ পেতে হয়। যার ফলে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করতেই দেরি হয়।

Related articles

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...

বিজেপিতে লিয়েন্ডার পেজ! টেনিস তারকার হোটেল-সাক্ষাতে জল্পনা

দলের কর্মীরা মুখ ফিরিয়েছে। জেলা থেকে শহর – বিক্ষোভের আঁচ টের পাচ্ছেন খোদ সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin...