Monday, February 2, 2026

শিশির ভাদুড়ীর জীবনী অবলম্বনে রেশমি মিত্রের ‘বড়বাবু’ এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

Date:

Share post:

নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে চলেছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International Film Festival)। বাংলার বুকে দেশি-বিদেশি সিনে উদযাপনের সবচেয়ে বড় প্রাঙ্গণে এবার প্রদর্শিত হবে পরিচালক রেশমি মিত্রের (Reshmi Mitra) নতুন ছবি ‘বড়বাবু’ (Barobabu)। বেঙ্গলি প্যানোরোমা বিভাগের প্রতিযোগিতায় এই ছবিকে বেছে নেয়া হয়েছে। কিফের (KIFF) তরফ থেকে অফিসিয়াল মেইল পাওয়ার পর উচ্ছ্বসিত রেশমি।

ঋত্বিক ঘটক পরিচালিত ছবিতেই আসরানির প্রথম অভিনয়!

দীপাবলীর উৎসবের উজ্জ্বল আলোর মাঝেই বাংলার সিনে ব্যক্তিত্ব থেকে শুরু করে বিনোদনপ্রেমী মানুষের অপেক্ষার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। অক্টোবরের শেষে জগদ্ধাত্রী পুজো দিয়ে উৎসবের উজ্জ্বল লগ্ন যখন সমাপ্তি ঘোষিত হবে, তখনই লাইট -ক্যামেরা -অ্যাকশনের দুনিয়ায় কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে শুরু হবে উন্মাদনা। ২০২৫ সালের চলচ্চিত্র উৎসব শুরু হবে আগামী ৬ই নভেম্বর চলবে ১৩ তারিখ পর্যন্ত। বিভিন্ন ক্যাটাগরির মধ্যে বেঙ্গলি প্যারাডোমা বিভাগের ছবির তালিকার দিকে দর্শকের আগ্রহ থাকে। এ বছর সেখানে দেখা যাবে সুজন নীল মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, পায়েল সরকার অভিনীত ‘বড়বাবু’কে। দানোস প্রোডাকশন প্রাইভেট লিমিটেডের এই ছবি মূলত নাট্য ব্যক্তিত্ব শিশির কুমার ভাদুড়ীর জীবনের উপর চিত্রায়িত। পরিচালক রেশমি মিত্র বিশ্ববাংলা সংবাদকে জানান, “যেভাবে গিরিশ ঘোষকে নিয়ে কাজ হয়েছে সেভাবে শিশির ভাদুড়ীকে নিয়ে থিয়েটার বা সিনেমা জগতে খুব একটা কাজ দেখা যায়নি। সেক্ষেত্রে এই ছবি প্রথম বলা যেতে পারে। ওনাকে সকলে ‘বড়বাবু’ বলতেন। থিয়েটার নিয়ে ভাবনা চিন্তা, তাঁকে বিদেশে নিয়ে যাওয়া থেকে শুরু করে ন্যাশনাল থিয়েটার প্রসঙ্গ সবটাই উঠে এসেছে এই ছবিতে। প্রভা দেবী এবং কঙ্কাবতী দেবীর সঙ্গে শিশির ভাদুড়ীর প্রেম-শ্রদ্ধার সম্পর্কের মধ্যে দিয়ে একদিকে যেমন নাট্যকারের ব্যক্তি জীবন পাশাপাশি তাঁর কর্মজীবনের নানা ছবিও ধরা দেবে গোটা সিনেমা জুড়ে।” যেভাবে বিভিন্ন নাট্য গবেষক থেকে শুরু করে মঞ্চের কলাকুশলীরা নানাভাবে সাহায্য করেছেন তাঁদেরও ধন্যবাদ জানিয়েছেন পরিচালক। ইতিমধ্যেই নিউইয়র্ক ফিল্ম ফেস্টিভাল (New York Film Festival) সেরা ছবির পুরস্কার এবং NABC টরন্টো ফিল্ম ফেস্টে প্রশংসা পেয়েছে। ‘বড়বাবু’র সংগীত সুরারোপনে পন্ডিত বিক্রম ঘোষ।

 

spot_img

Related articles

অন্তর্বর্তীকালীন বাজেট পেশের জন্য শুরু হচ্ছে সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন

রাজ্যের সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন মঙ্গলবার থেকে শুরু হচ্ছে (West Bengal Assembly)। তিন দিনের এই সংক্ষিপ্ত অধিবেশনে আসন্ন...

উচ্চ মাধ্যমিকে পড়ুয়াদের স্বস্তি, সেমেস্টারে বাড়ছে বিকল্প প্রশ্নের সংখ্যা 

উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমে আমূল পরিবর্তনের পর এবার পরীক্ষার্থীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী...

এরকম মিথ্যাবাদী-উদ্ধত নির্বাচন কমিশন দেখিনি! জ্ঞানেশের বৈঠক বয়কট করে তীব্র আক্রমণ মমতার

"এরকম মিথ্যাবাদী কমিশন আমি কখনও দেখিনি। বহুদিন রাজনীতি করেছি, এরকম ঔদ্ধত্য আগে দেখিনি আমি।" সোমবার, মুখ্য নির্বাচন কমিশনার...

মাধ্যমিক পরীক্ষার মাঝেই স্কুলে গ্যাস সিলিন্ডারে ভয়ঙ্কর বিস্ফোরণ, প্রশংসনীয় পুলিশি পদক্ষেপ

পুলিশি তৎপরতায় মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Examination) প্রথম দিনেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল পরীক্ষার্থীরা। তুফানগঞ্জ-১ ব্লকের নাককাটি...