Monday, February 2, 2026

দুর্গাপুরে আইকিউসিটি কাণ্ডে নতুন মোড়! খারিজ গণধর্ষণের অভিযোগ, বীর্য একজনেরই 

Date:

Share post:

দুর্গাপুরে আইকিউসিটির চিকিৎসক ছাত্রীর ওপর নির্যাতনের ঘটনায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। প্রথমে যে গণধর্ষণের অভিযোগ ওঠে, তা কার্যত খারিজ হয়ে গিয়েছে পুলিশের তদন্তে। ফরেনসিক পরীক্ষার রিপোর্টে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া বীর্য একজন ব্যক্তিরই। ফলে একাধিক অভিযুক্তের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ আর টিকছে না বলে পুলিশ সূত্রে জানা গেছে।

তদন্তকারীরা জানান, ছাত্রীর শরীর থেকে পাওয়া বীর্য নমুনা ও অভিযুক্তদের পোশাক ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। রিপোর্টে নিশ্চিত হয়েছে, ওই বীর্য একজনের — সম্ভবত ছাত্রীর ঘনিষ্ঠ বন্ধুরই। এই তথ্য প্রকাশ্যে আসার পর মামলার দিক পাল্টে গিয়েছে বলে মনে করছে পুলিশ।

এদিকে, মঙ্গলবার দুই অভিযুক্ত শেখ রিয়াজউদ্দিন ও সফিক শেখকে গোপন জবানবন্দি দেওয়ার জন্য আনা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। রবিবার তাঁদের পুলিশ হেফাজত থেকে জেল হেফাজতে পাঠানো হয়েছিল। এরপর আদালতের নির্দেশে তাঁদের বিচারকের সামনে আনা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই দুই অভিযুক্ত বিচারকের কাছে ১৬৪ ধারায় (নতুন অপরাধবিধি অনুযায়ী বিএনএসএস-এর ১৮৩ ধারা) গোপন জবানবন্দি দেবে। সেই জবানবন্দি থেকেই মামলার পরবর্তী দিক নির্ধারিত হতে পারে বলে মনে করা হচ্ছে। তদন্তকারীদের দাবি, পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ চলছে। ফরেনসিক রিপোর্ট হাতে আসার পরই ঘটনায় নতুন মোড় — যা মামলার রূপরেখা অনেকটাই বদলে দিয়েছে।

আরও পড়ুন – অম্রুত প্রকল্পে রাজ্যজুড়ে নগরোন্নয়নের জোয়ার, নামমাত্র বরাদ্দ কেন্দ্রের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

এপস্টেইন ফাইল থেকে কাদের নাম মোছার চেষ্টা আমেরিকার: তালিকায় নেই মোদি

মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রকের হাত ধরে যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত জেফরে এপস্টেইনের ফাইল প্রকাশ্যে আসতেই গোটা বিশ্ব জুড়ে তোলপাড়। তালিকায়...

পাকিস্তানের বয়কট ইস্য়ুতে অবস্থান স্পষ্ট করল ভারত, কী বললেন বিসিসিআই কর্তারা?

টি২০ বিশ্বকাপের (T20 World Cup) আগে নাটক অব্যাহত রাখছে পাকিস্তান। বিশ্বকাপে (T20 World Cup) অংশগ্রহণ করলেও ভারতের বিরুদ্ধে...

বিরোধীদলগুলির কর্মসূচিতে শান্তি বজায় রাখতে সতর্ক থাকার নির্দেশ হাই কোর্টের

বিরোধীদলগুলির কর্মসূচিতেও যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে কলকাতা পুলিশ (Kolkata Police)...

SIR-হেনস্থার প্রতিবাদ: কালো চাদর নিয়ে জাতীয় নির্বাচন কমিশনে মমতা, কালো পোশাকে অভিষেক-সহ অন্যান্যরা

পূর্ব নির্ধারিত সূচি মেনে নির্দিষ্ট সময়েই জাতীয় নির্বাচন কমিশনের দফতরে পৌঁছলেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...