Tuesday, May 12, 2026

ক্যানিংগামী লোকালে আগুন আতঙ্ক: নামিয়ে দেওয়া হল যাত্রীদের

Date:

Share post:

লোকাল ট্রেনে আগুন আতঙ্কে বুধবার সকালে চাঞ্চল্য শিয়ালদহ-ক্যানিং শাখায়। মহিলা কামরা (ladies compartment) থেকে ধোঁয়া বের হতে দেখে আতঙ্কে পড়ে যান যাত্রীরা। পিয়ালী (Piali) স্টেশনে সব যাত্রীদের নামিয়ে দিয়ে মেরামতির কাজ শুরু করা হয়। এর জেরে প্রায় আধ ঘণ্টা বিঘ্নিত হয় শিয়ালদহ দক্ষিণ (Sealdah South) শাখার ট্রেন চলাচল।

সকালের শিয়ালদহ-ক্যানিং লোকাল (local train) বুধবার কালিকাপুর (Kalikapur) স্টেশন অতিক্রম করার পরে মহিলা কামরার যাত্রীরা হঠাৎই ধোঁয়া (smoke) দেখতে পান। পরের স্টেশনে যাত্রীরা ট্রেনের চালক ও গার্ডকে খবর দেয়। এরপরই পিয়ালি স্টেশনে নামিয়ে দেওয়া হয় সব যাত্রীদের। শুরু হয় মেরামতির কাজ।

আরও পড়ুন: কেরলে রাষ্ট্রপতির অবতরণের পর বিপত্তি: কপ্টার দাঁড়িয়ে থাকা অবস্থায় বসে গেল হেলিপ্যাড

প্রাথমিকভাবে রেলের কর্মীদের অনুমান, ব্রেকব্লক থেকে বা শর্টসার্কিটের (short circuit) থেকে আগুন লাগার মতো ঘটনা ঘটে থাকতে পারে। তবে সেই ঘটনা বেশি খারাপ দিকে যাওয়ার আগেই যাত্রীদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় লোকাল ট্রেনটি।

Related articles

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...