Monday, May 11, 2026

মত্ত হয়ে স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব, ২২টি সেলাই স্বাস্থ্যকর্মীর মাথায়

Date:

Share post:

মদ খেয়ে নার্সিং স্টাফকে (nurse) ইট দিয়ে হামলা যুবকের! ঘটনায় গুরুতর আহত হয়েছেন নার্স রীনা মণ্ডল। তাঁর মাথায় ২২টি সেলাই দিতে হয়েছে। অভিযুক্ত যুবকের নাম রাজীব কাহার। ইতিমধ্যেই রাজিবকে গ্রেফতার করেছে পুলিশ। আরো পড়ুন: ভাইফোঁটায় কম মেট্রো, কাটছাঁট ৯০টি ট্রেনের!

ঘটনাটি ঘটেছে বুধবার বীরভূমের মোহাম্মদ বাজার থানার কাঁইজুলি BPHC-তে। জানা গিয়েছে, স্বাস্থ্যকেন্দ্রের মধ্যেই কাজ করছিল রীনা। আচমকাই মত্ত হয়ে রাজীব কাহার হামলা করেন রীনার উপর। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন হাসপাতালের অন্যান্য কর্মীরা। তাঁরাই অভিযুক্তকে হাতেনাতে ধরে। গুরুতর আহত অবস্থায় রীনাকে সিউড়ি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর মাথায় ২২ টি সেলাই পড়েছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় মহম্মদবাজার থানার পুলিশকে খবর দেওয়া হলে, পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে। তবে কেন হামলা করেছিল তা এখনও স্পষ্ট নয়। পুলিশের প্রাথমিক অনুমান, মাত্রা ছাড়া মদ পান করেছিল ওই যুবক। তাকে দফায় দফায় জেরা করা হচ্ছে।

Related articles

মোদির জ্বালানি-উপদেশ: আতঙ্ক তৈরি ও ব্যর্থতা ঢাকার চেষ্টা, দাবি বিরোধীদের

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি শান্ত হওয়া নিয়ে অনির্দিষ্টকালের অনিশ্চয়তা। সেই পরিস্থিতিতে দেশে যে জ্বালানি সংকট তা স্বীকার করে...

চন্দ্রনাথ-খুনে ৩ ধৃতের কতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) খুনের ঘটনায় বড়সড় সাফল্য পেল তদন্তকারী দল। মাত্র...

অবসরপ্রাপ্ত কর্মীদের আর পদে নয়! দ্রুত মেয়াদ শেষের নির্দেশ রাজ্যের

শুরুতেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদলের পথে হাঁটল নব নির্বাচিত সরকার (New Elected BJP Govt.)। অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার...

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ১১

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে (Lucknow Agra Expressway) পাটনা থেকে দিল্লিগামী একটি দোতলা বাসের সঙ্গে একটি ট্রাকের ভয়ানক সংঘর্ষ (Road Accident)!...