Wednesday, March 4, 2026

নিম্নচাপ ঘূর্ণিঝড় হবে আজই, মঙ্গলের রাতে ল্যান্ডফল ‘মন্থা’র! 

Date:

Share post:

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। ক্রমশ জোরালো হচ্ছে ঘূর্ণিঝড় (Cyclone) হওয়ার আশঙ্কা। রবিবার সুস্পষ্ট নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিয়ে চিন্তা বাড়ছে অন্ধপ্রদেশ-বিশাখাপত্তনমে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর রাতের মধ্যে ল্যান্ডফল করবে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা (Cyclone Montha)। এই সময় গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার।বাংলার মৎস্যজীবীদের জন্য জারি সর্তকতা।

আইএমডি (IMD) জানিয়েছে রবিবার পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর এলাকায় অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। থাইল্যান্ড এর নাম দিয়েছে ‘মন্থা’। এখনও পর্যন্ত যা গতিপ্রকৃতি তাতে কলিঙ্গপত্তনম থেকে মছলিপত্তনমের মাঝে কাকিনাড়ার কাছে পালেম বা আমলাপুরম উপকূল দিয়ে এটি স্থলভাগে প্রবেশ করতে পারে। বাংলায় প্রভাব পড়বে কি? দক্ষিণবঙ্গের (South Bengal) আকাশ রবিবাসরীয় সকালে রোদ ঝলমলে হলেও সাগরের সুস্পষ্ট নিম্নচাপের প্রভাব অনুভূত হবে সোমবার থেকেই। ২৭ অক্টোবর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।জগদ্ধাত্রী পূজার অষ্টমী -নবমীতে বৃষ্টির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গে মেঘলা আকাশ (North Bengal weather) মঙ্গল থেকে শুক্র পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

spot_img

Related articles

নিশ্ছিদ্র নিরাপত্তায় শান্ত শহর: দোল উৎসবে অপ্রীতিকর ঘটনা রুখে দিল কলকাতা পুলিশ

কলকাতায় এবারের দোল উৎসব কাটল মোটের ওপর শান্তিপূর্ণভাবেই। পুলিশের কড়া নজরদারির ফলে শহরে বড় কোনো দুর্ঘটনার খবর মেলেনি।...

শোলে-র পঞ্চাশে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ, জয়-বীরু হলেন সিধু-পটা

১৯৭৫ সালের কালজয়ী ছবি রমেশ সিপ্পির 'শোলে' ভারতীয় বিনোদন জগতে ইতিহাস তৈরি করেছে। সেলিম-জাভেদ জুটির অনবদ্য চিত্রনাট্য ৫০...

কোহলিদের ডেরায় আইপিএলের বোধন! কবে থেকে শুরু হচ্ছে নাইটদের শিবির?

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্য আইপিএলের(IPL) সূচি ঘোষণা করেনি বিসিসিআই(BCCI)। তবে পরিকল্পনা তৈরি রাখছে বোর্ড। সব কিছু ঠিক...

ফাল্গুনের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য,  মায়াবী রক্তিম চাঁদের সাক্ষী থাকল কলকাতা

ফাল্গুনের শেষ বেলায় মঙ্গলবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। মঙ্গলবার সন্ধে নামার মুখেই শহরের পূর্ব আকাশ রাঙিয়ে...