Saturday, February 28, 2026

কয়েক মুহূর্তের ব্যবধানে বিধাননগর স্টেশনে মর্মান্তিক জোড়া দুর্ঘটনা

Date:

Share post:

ভয়ানক দুর্ঘটনা বিধাননগর স্টেশনে (Bidhan Nagar Station)। আজ, সোমবার ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল দুজন যাত্রীর৷ এদিন বেলা দুটো নাগাদ দমদম এবং বিধাননগর স্টেশনের মাঝামাঝি এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, বেলা দুটো নাগাদ একটি ডাউন লোকাল ট্রেন দমদম থেকে বিধাননগর স্টেশনের দিকে আসছিল৷ বিধাননগর স্টেশনে ঢোকার মুখে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে প্রথমে একজন যাত্রী দুই এবং তিন নম্বর লাইনের মাঝে পড়ে যান ৷

এর কিছুক্ষন পরেই ডাউন চার নম্বর লাইন দিয়ে একটি ট্রেন দমদম থেকে বিধাননগরের দিকে ঢুকছিল৷ সেই ট্রেনের দরজা থেকে প্রথম দুর্ঘটনায় কী ঘটেছে দেখতে গিয়ে বিধাননগর স্টেশনে ঢোকার মুখে রেলব্রিজের পিলারে ধাক্কা খেয়ে নীচে খালের জলে পড়ে যান এক যাত্রী৷ এর ফলে ওই যাত্রীরও মৃত্যু হয় বলে জানা গিয়েছে৷ ওই যাত্রীর দেহ চার নম্বর লাইনের নীচে খালের জলে ভাসতে দেখা যায়। আরও পড়ুন: বেলতলার পেয়ারাবাগান বস্তিতে আগুন, ২শিশুসহ ৮ জন জখম

spot_img

Related articles

‘তফসিলি সংলাপ’: সোমে নজরুল মঞ্চে নয়া কর্মসূচির সূচনা অভিষেকের 

মণীশ কীর্তনিয়া বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার আগেই বড়সড় রাজনৈতিক কর্মসূচির ডাক দিল তৃণমূল কংগ্রেস। আগামী সোমবার, ২ মার্চ নজরুল...

রঙের উৎসবে চলবে না মেট্রো! আংশিক সূচি প্রকাশ কর্তৃপক্ষের

হোলি উপলক্ষ্যে ৩ মার্চ কলকাতার মেট্রো (Metro) পরিষেবা আংশিক বন্ধ থাকবে। কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ জানিয়েছে, দোলের...

রাজ্য পুলিশে ফের রদবদল: বদল একাধিক আইপিএস

নির্বাচন যত এগিয়ে আসছে রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যত দূর সম্ভব পদক্ষেপ নিচ্ছে রাজ্য প্রশাসন। শনিবার থেকেই...

ভুয়ো ভিডিও তুলে বদনাম করে বিজেপি নেতা জিতেন্দ্র! বিস্ফোরক অভিযোগ পাণ্ডবেশ্বরের মৃতার পুত্রের

গোয়াল ঘরে থাকার ভিডিও বানিয়ে আমাদের বদনাম করা হয়েছিল। সেই ভয়েই আমার মা আত্মহত্যার পথ বেছে নেয়। আমি...