কলকাতা ৩০°সে
ব্রেকিং
অসুস্থ ভাইজান! অনুষ্ঠান চলাকালীন শুয়ে পড়লেন সলমন, তারপর....অনুমতি ছাড়াই ছুটির দিন শেষ! সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে জারি কড়া নির্দেশিকাভুটানে ভূমিকম্প, রিখটার স্কেলে তীব্রতা ৪.৭!নন্দীগ্রামের ধৃত কংগ্রেস প্রার্থীর ১৪ দিনের জেল হেফাজত! উপনির্বাচনের আগেই কেন পদক্ষেপ? উত্তর মিললপুলিশ ট্রেনিং সেন্টারের শৌচালয়ে উদ্ধার কমান্ডোর দেহ!কোনও অর্থ ব্যয় ছাড়াই গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ আমেরিকার হাতে! দাবি ট্রাম্পেরনন্দীগ্রামের পর রেজিনগর, মনোনয়ন প্রত্যাহার মমতার দলের প্রার্থী রবিউলেরগ্রেফতারির পর থেকে খোঁজ নেই মিলনের! বিপদজনক পরিস্থিতি নিয়ে আশঙ্কা কংগ্রেসের, নির্লিপ্ত কমিশননন্দীগ্রামে পুরনো মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী, 'স্বৈরাচারী ফ্যাসিস্ট আচরণ' তোপ কুণালেরফের বড় দুর্যোগ! আসছে 'অর্ণব', কেন ঘূর্ণিঝড়ের নামকরণ হয়?অসুস্থ ভাইজান! অনুষ্ঠান চলাকালীন শুয়ে পড়লেন সলমন, তারপর....অনুমতি ছাড়াই ছুটির দিন শেষ! সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে জারি কড়া নির্দেশিকাভুটানে ভূমিকম্প, রিখটার স্কেলে তীব্রতা ৪.৭!নন্দীগ্রামের ধৃত কংগ্রেস প্রার্থীর ১৪ দিনের জেল হেফাজত! উপনির্বাচনের আগেই কেন পদক্ষেপ? উত্তর মিললপুলিশ ট্রেনিং সেন্টারের শৌচালয়ে উদ্ধার কমান্ডোর দেহ!কোনও অর্থ ব্যয় ছাড়াই গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ আমেরিকার হাতে! দাবি ট্রাম্পেরনন্দীগ্রামের পর রেজিনগর, মনোনয়ন প্রত্যাহার মমতার দলের প্রার্থী রবিউলেরগ্রেফতারির পর থেকে খোঁজ নেই মিলনের! বিপদজনক পরিস্থিতি নিয়ে আশঙ্কা কংগ্রেসের, নির্লিপ্ত কমিশননন্দীগ্রামে পুরনো মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী, 'স্বৈরাচারী ফ্যাসিস্ট আচরণ' তোপ কুণালেরফের বড় দুর্যোগ! আসছে 'অর্ণব', কেন ঘূর্ণিঝড়ের নামকরণ হয়?
বিনোদন

হাঁটুতে ইঞ্জেকশন নিয়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আগামী ছবিতে অনন্যা

হাঁটুতে ইঞ্জেকশন নিয়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আগামী ছবিতে অনন্যা

মাঝে অনেক বছরের অপেক্ষা! এবার একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়কে। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ ছবিতে ‘পুতলি বাঈ’-এর চরিত্রে দেখা যাবে অনন্যাকে। ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ ছবিতে অনন্যা ছাড়াও রয়েছেন রাইমা সেন, অর্জুন চক্রবর্তী, সোহিনী সেনগুপ্ত, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত প্রমুখ। মে মাসে প্রেক্ষাগৃহে আসছে ‘ফুল পিসি ও এডওয়ার্ড’। অনন্যাকে নিয়ে এবার পরিচালক একটু বেশিই আবেগপ্রবণ ও আশাবাদী হয়ে উঠেছেন সেই বিষয়ে সন্দেহ নেই। কিন্তু কারণটা অনেকেরই জানা নেই।

শুটিংয়ের বাকি আর মাত্র ১৫ দিন, ঠিক সেই সময়ে পরিচালকের কাছে ফোন আসে চিকিৎসক বিকাশ কাপুরের। জানিয়ে দেন, অনন্যার হাঁটুর যা অবস্থা, তাতে নাচ একেবারেই সম্ভব নয়। কিন্তু অনন্যা একেবারেই নাছোড়বান্দা। শারীরিক যন্ত্রণাকে পাশে সরিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেললেন পেইনকিলার ইনজেকশন নিয়ে শুটিং করবেন। চিকিৎসকের আশঙ্কা ভুল প্রমাণ করে নির্দিষ্ট দিনে শুটিং শেষ করেছেন অনন্যা। সহশিল্পী এবং পরিচালক হিসেবে শিবপ্রসাদ যে অভিভূত সেটা বলার অপেক্ষা রাখে না।

জানা গিয়েছে কিছু দিন আগে একটি পারফর্ম্যান্স চলাকালীন অনন্যার হাঁটুর স্কার টিস্যু ছিঁড়ে যায়। পেনকিলার দিয়ে কিছুটা ব্যথা কমানো হলেও হাঁটু অপারেশনের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। মাসছয়েক বিশ্রাম নেওয়ার কথা থাকলেও সেই সময়েই ফোন আসে শিবপ্রসাদের। অপারেশনের পর শুটিংয়ের ডেট পড়লে কাজটা করা কার্যত অসম্ভব হয়ে যেত তাই ব্যথা কমিয়ে কাজটা সামলে নেওয়ার কথা তিনিই চিকিৎসককে বলেছিলেন। ইঞ্জেকশন দিয়ে হাঁটু ব্যথা কমানো হয় কারণ নাচ অভিনেত্রীর দুর্বলতা। ঋতুপর্ণ ঘোষের ‘আবহমান’ ছবিতে অভিনয় করে জাতীয় পুরস্কার পেয়েছিলেন অনন্যা, এবার ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ ছবিতে তাঁকে কী রূপে রূপে দেখা যাবে এই নিয়ে ইতিমধ্যেই দর্শককুলে জল্পনা তুঙ্গে।

আরও পড়ুন- অবজারভারদের ওপর চাপ! সিইও-র বিরুদ্ধে তোপ দেগে তথ্য ফাঁসের হুঁশিয়ারি তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

Sponsored

Merlin In Article

_

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from বিনোদন

View All →