Saturday, April 18, 2026

ওগো বধূ সুন্দরী-র গানের কলি আর সোহিনীর বক্তব্য পোস্ট করে কুণালের সরস টিপ্পনি

Date:

Share post:

নিজের বক্তব্যের সাফাই দিয়ে অভিনেত্রী (Actress) সোহিনী সরকার (Sohini Sarkar) সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেওয়ার পরেই ফের তাঁকে মোক্ষম খোঁচা দিলেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোহিনী সেই সময়কার বক্তব্যের ভিডিও পোস্ট করে কুণাল লেখেন, ”শুধু তুমি নয় অবলাকান্ত…”। শুধু এখানেই থেমে না থেকে কুণালর সরস টিপ্পনি, ”ওই কথাই রইল। দেশের বাইরে…”

আর জি কর কাণ্ডের সময় ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে সোহিনী (Sohini Sarkar) বলেছিলেন, “আমার সদ্য বিয়ে হয়েছে। আমার স্বামীকে বললাম, মা হব? কোন দেশে মা হব? আমি চাই না আমার সন্তানকে পৃথিবীতে নিয়ে এসে এ রকম দেশে রেখে দিয়ে যেতে।“ এখন নিজের সেই বক্তব্যের ব্যাখ্যায় সোহিনী বলেন, “আমি কি পাগল যে এ কথা বলব? সিপিএম, তৃণমূল বলে নয়, যে লঙ্কায় আসবে সে-ই রাবণ। শুধু বাংলা নয়, গোটা দেশে নতুন প্রজন্মের ভবিষ্যৎ কী? সে যদি কৃতী হয়, তাঁকে চাকরি বা পড়াশোনার জন্য দেশের বাইরে যাওয়ার কথা ভাবতে হচ্ছে। অনেক ক্ষেত্রে তাঁদের রাজনীতি করতে বাধ্য করা হচ্ছে। অস্বাস্থ্যকর পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে।”

এই খবর সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়ার পরেই সেই দিনের ভিডিও পোস্ট করে কুণালের সরস লেখা,
”শুধু তুমি নয় অবলাকান্ত
অনেকেরই বলার সময়, খেয়াল থাকে না।
(ওগো বধূ সুন্দরী)
দিকে দিকে একবছর পর ভাব সম্প্রসারণ করে বেড়ানোর দরকার হল কেন? মুখপাত্র হাজির। যে কোনো চ্যানেলে মুখোমুখি হোক…
আর..
ওই কথাই রইল। দেশের বাইরে…”

স্যোশাল মিডিয়ায় কুণালের এই পোস্টের পরেই গুচ্ছ কমেন্ট হচ্ছে তাতে। আর সেখানেই নেটিজেনদের একাংশ সোহিনীকে সাইবেরিয়ায় যাওয়ার পরামর্শ দিয়েছেন। কারণ, সেখান থেকে প্রতিবছর পরিযায়ী পাখিরা আসে এদেশে। একটা এক্সচেঞ্জ পলিসির ইঙ্গিত।
আরও খবরমা হতে চাই! সুর পাল্টে নিজের মন্তব্যের সাফাই সোহিনীর

Related articles

বৃদ্ধার হয়ে ভোট নাবালকের! প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে কমিশনে তৃণমূল 

বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়ার পর্বে বেনজির অনিয়মের অভিযোগ উঠল মহিষাদলে। এক দৃষ্টিহীন বৃদ্ধার ভোট তাঁর নাবালক নাতিকে...

হিম্মত থাকলে সামনে এসে লড়ুন, ব্যাকডোর দিয়ে এজেন্সি কেন? বিজেপিকে চ্যালেঞ্জ তৃণমূলনেত্রীর

তৃণমূলের সঙ্গে সরাসরি লড়াইয়ে ক্ষমতা নেই বিজেপির। তাই ব্যাকডোরে বাংলা দখলের উদ্দেশ্যে চলছে এজেন্সি-রাজ! তৃণমূলের প্রার্থীদের বাড়ি, পার্টি...

আবাসনে ঢুকে জোর করে ভোটপ্রচার! তাপসের বিরুদ্ধে থানায় অভিযোগ, মানতে নারাজ বিজেপি প্রার্থী

অনুমতি না নিয়ে জোর করে আবাসনে ঢুকে ভোটপ্রচার! কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রের (Maniktala Assembly Seat) বিজেপি (BJP) প্রার্থী...

IPL: ইডেনে বৈভব শো-তে বাদ সাধতে পারে কালবৈশাখী? নাইটদের দলে বদলের সম্ভাবনা

রবিবার ফের ইডেনে নামছে কেকেআর (KKR vs RR)। প্রতিপক্ষ, রাজস্থান রয়্যালস। যে দলে বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়ালের তারকারা...