Site Logo

হিম্মত থাকলে সামনে এসে লড়ুন, ব্যাকডোর দিয়ে এজেন্সি কেন? বিজেপিকে চ্যালেঞ্জ তৃণমূলনেত্রীর

EBBS Desk·
হিম্মত থাকলে সামনে এসে লড়ুন, ব্যাকডোর দিয়ে এজেন্সি কেন? বিজেপিকে চ্যালেঞ্জ তৃণমূলনেত্রীর

তৃণমূলের সঙ্গে সরাসরি লড়াইয়ে ক্ষমতা নেই বিজেপির। তাই ব্যাকডোরে বাংলা দখলের উদ্দেশ্যে চলছে এজেন্সি-রাজ! তৃণমূলের প্রার্থীদের বাড়ি, পার্টি অফিসে চলছে ইডি-আয়কর হানা। শনিবার নির্বাচনী জনসভা থেকে এই এজেন্সি-তাণ্ডবের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখোশধারী ধান্দাবাজ বিজেপিকে নেত্রীর স্পষ্ট হুঁশিয়ারি, তৃণমূলের প্রার্থীর বাড়িতে, পার্টি অফিসে আয়কর হানা হচ্ছে। সবাইকে শুধু ধমকানো-চমকানো? হিম্মত থাকলে আসো, আমার সঙ্গে সরাসরি লড়াই করো! সেই ক্ষমতা নেই, প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী শুধু বাংলায় এসে ভূরি ভূরি মিথ্যা কথা বলে!

Sponsored

Sranchi In Article

মোদি সরকারকে একহাত নিয়ে তৃণমূলনেত্রীর আরও আক্রমণ, বিজেপির কাছ থেকে টাকা নিয়ে কেউ কেউ মুর্শিদাবাদ, মালদহ থেকে এসে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছে। আমার কেন্দ্রেও দাঁড়িয়েছে। বিজেপি রাজ্য থেকে বিজেপি পরিবারের নামে অনেককে বাংলায় পাঠানো হয়েছে, যারা বলছে তৃণমূল নেতাদের ধরে ধরে টার্গেট করো! তৃণমূল এজেন্টদের অ্যারেস্ট করো, রেইড করো। কে কোথায় চাকরি করে, নাম ফোন নম্বর, সব ইতিহাস আমরা জানি। বিজেপি কাল থাকবে না, নিরপেক্ষ হয়ে কাজ না করলে ভোটের পর হিসেব হবে। বাংলার মানুষের উদ্দেশে বাংলার জননেত্রীর সাফ বার্তা, বাংলার উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে হলে তৃণমূল কংগ্রেসকেই সমর্থন করতে হবে। বাইরে থেকে কেউ এসে বাংলার সংস্কৃতি বা রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারবে না!

Sponsored

Merlin In Article

শনিবার সোনারপুর উত্তর ও দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরুন্ধতী ওরফে লাভলি মৈত্র এবং ফিরদৌসি বেগমের সমর্থনে সোনারপুর স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের মাঠে বিশাল জনসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসভা থেকে এজেন্সি-তাণ্ডবের বিরুদ্ধে গর্জে উঠে নেত্রীর আক্রমণ, তৃণমূলের প্রার্থীর বাড়িতে, পার্টি অফিসে আয়কর হানা হচ্ছে। একজন প্রার্থীকে সারাদিন বাড়িতে আটকে রেখে প্রচার করতে দেওয়া হল না! অথচ বিজেপি, সিপিএম বা কংগ্রেসের কারও বাড়িতে কোনও রেইড হয় না। এভাবে না করে হিম্মত থাকলে সরাসরি লড়াই করুন। বিজেপির ভ্যানিশ ওয়াশিং মেশিনকে অনুরোধ, নিরপেক্ষতা বজায় রেখে সবাইকে সমান চোখে দেখুন। নিরপেক্ষভাবে কাজ করুন!

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

_

Sponsored

Techno India In Article

 

Sponsored

Probe In Article

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related Articles

More from রাজ্য

View All →