Saturday, April 18, 2026

কলকাতা চলচ্চিত্র উৎসবের ঢাকে কাঠি, উদ্বোধনে মমতা, থাকছে একাধিক চমক

Date:

Share post:

শীতের শুরুতেই কলকাতায় সিনেমার উৎসব। বিগত কয়েক দশক ধরেই নভেম্বরের শুরুতে  বিশ্ব সিনেমার ক্যালেন্ডারে জায়গা করে নিয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব(KIFF)।  আগামী ৬ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে সিনেমার উৎসব।

নন্দনে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উপলক্ষ্যে সাংবাদিক সম্মেলনের মঞ্চে মঙ্গলবার উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। সঙ্গে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেন, হরনাথ চক্রবর্তী, শান্তনু বসু, কোয়েল মল্লিক, জুন মালিয়া। সব তারকারাই সিনেমার ভাষায় উচ্চারণ করলেন একটাই কথা, “এ উৎসব আমাদের গর্ব।”

৩১তম চলচ্চিত্র উৎসবে ভারত-সহ মোট ৩৯টি দেশ থেকে বাছাই করা ২১৫টি ছবি দেখানো হবে। যার মধ্যে রয়েছে ১৮৫টি পূর্ণ দৈর্ঘ্যের ছবি এবং ৩০টি স্বল্প দৈর্ঘ্যের ছবি। ১৮টি ভাষা ও ৩০টি বিদেশি ভাষার ছবি দেখানো হবে। এবার ফোকাস কান্ট্রি পোল্যান্ড। ফলে ৩০টি পোলিশ সিনেমা দেখানো হবে।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বারের মতো এই বছরও বিশেষ অনুষ্ঠান করতে দেখা যাবে নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়কে। উদ্বোধনী ছবি হিসাবে দেখানো হবে উত্তম-সুচিত্রা অভিনীত ১৯৬১ সালের ছবি ‘সপ্তপদী’। প্রতি বছরের মতো এবারও সিনে আড্ডা হবে। মুখ্যমন্ত্রী  এই বিষয়ের নাম দিয়েছেন  গানে গানে  সিনেমা।

চলতি বছরে উদ্‌যাপিত হবে ঋত্বিক ঘটক, গুরু দত্ত, সন্তোষ দত্ত, রাজ খোসলা, সলিল চৌধুরী, রিচার্ড বার্টনের শতবর্ষ। বিশেষ সম্মান জানানো হবে শ্যাম বেনেগাল, ডেভিড লিঞ্চ, অরুণ রায়, রাজা মিত্র এবং শশী আনন্দকে। ‘শোলে’ সিনেমার ৫০ বছর উপলক্ষে ‘সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার’ দেবেন রমেশ সিপ্পি।

Related articles

IPL: ব্য়র্থ রাহানেও পেলেন অভিনন্দন বার্তা, কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর?

হারের পর হার, তবুও লড়াই ছাড়ছেন না অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আদৌও রাহানেকে অধিনায়ক রাখা হবে কিনা তা...

গরমে কাবু ‘ফাটাকেষ্ট’! দুর্গাপুরে রোড শো ছেড়ে মাঝপথে পিঠটান, ‘জয় বাংলা’ স্লোগান তুললেন স্থানীয়রা

তীব্র গরমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের প্রচারে পদযাত্রা করছেন। রোদ মাথায় নিয়ে প্রায় প্রতিদিন দীর্ঘ...

নির্বাচন আবহে নতুন টোপ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ DA ঘোষণা

দেশের একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন (Election) আবহে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সংসদকে নির্বাচনের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে মোদি...

মিথ্যাচার ট্রাম্পের! ফের হরমুজ বন্ধ করল ইরান, ফিরল ৪ ভারতীয় জাহাজ

ফের হরমুজে (Strait of Hormuz) বিধিনিষেধ জারি করল ইরান। আমেরিকা (America) শর্তভঙ্গ করে অবরোধ চালিয়ে যাচ্ছে। জাহাজ ঢোকা...