Tuesday, June 9, 2026

লক্ষ্য বিশ্বকাপের প্রস্তুতি, টি২০ সিরিজে রানে পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী সূর্য

Date:

Share post:

বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০( T20) সিরিজ খেলতে নামছে ভারত। একদিনের সিরিজে হারের বদল নেওয়ার লক্ষ্যে ক্যানবেরায়  নামছে মেন ইন ব্লু। এই সিরিজ  টি২০ বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চও।  এই সিরিজে রান পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক সূর্যকুমার যাদব(Suryakumar Yadav)।

মঙ্গলবার ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে সূর্য বলেন “রান তো আসবেই, তবে দলের লক্ষ্য অর্জনে পরিশ্রম করাটাই আসল। নানারকম আলাদা পরিস্থিতিতে টিম আপনার কাছে কী চাইছে, সেটা বুঝতে হবে। আপাতত একটা করে ম্যাচ ধরে এগোতে চাই।”

আগামী বছরের বিশ্বকাপের প্রস্তুতি থেকে শুরু করে দিয়েছেন জসপ্রীত বুমরাহ, নীতীশ রেড্ডি, শিবম দুবেদের নিয়ে কথা বলেছেন সূর্য। এমনকি সূর্যও জানিয়ে দিয়েছেন  অস্ট্রেলিয়া সিরিজকে টি২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই দেখছেন তাঁরা।

ভারতের টি২০ অধিনায়ক বলেছেন, ‘‌এশিয়া কাপ থেকেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছি। এমন নয় যে এশিয়ার বাইরে খেলতে এসেছি বলে অন্য কিছু ভাবব। এই সিরিজকেও বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই দেখছি। আমাদের দলে খুব বেশি বদল হয় না। এশিয়ার বাইরেও দলের ভারসাম্য প্রায় একই রকম থাকে।’‌

টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া পাবে জশ ইংলিসকে। চোটের জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেননি তিনি।  টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলকে কিন্তু ঘরের মাঠে হালকাভাবে নিচ্ছে না অস্ট্রেলিয়াও।

Related articles

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...