Thursday, May 21, 2026

তুষারঝড়ে বিপর্যস্ত নেপাল! অন্নপূর্ণা বেস ক্যাম্প থেকে উদ্ধার ১৬২ পর্যটক 

Date:

Share post:

নেপালের অন্নপূর্ণা বেস ক্যাম্পে তীব্র তুষারপাত ও খারাপ আবহাওয়ার কারণে আটকে পড়া ১৬২ জন দেশি-বিদেশি পর্যটককে সফলভাবে উদ্ধার করল বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তর ও সশস্ত্র পুলিশ বাহিনী। গত কয়েকদিন ধরে চলা এই উদ্ধার অভিযানে চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও হেলিকপ্টারের সাহায্যে পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়।

বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রে জানা গিয়েছে, কার্তিক ১১, ১২ ও ১৩ (নেপালি ক্যালেন্ডার) তারিখের সকাল পর্যন্ত ধাপে ধাপে উদ্ধার অভিযান চলেছে। প্রবল তুষারপাতের কারণে হেলিপ্যাডে বরফ জমে যাওয়ায় হেলিকপ্টার অবতরণে সমস্যা হচ্ছিল। সেই বাধা কাটাতে সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যরা তৎপরতার সঙ্গে বরফ পরিষ্কার করে উদ্ধারকার্য নির্বিঘ্নে সম্পন্ন করেন।

সূত্রের খবর, উদ্ধার হওয়া পর্যটকদের অধিকাংশই শারীরিকভাবে সুস্থ আছেন। তবে দীর্ঘ সময় আটকে থাকার কারণে কয়েকজন ক্লান্তি ও ঠান্ডাজনিত অসুস্থতায় ভুগছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা ও আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত অন্নপূর্ণা অঞ্চলে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি রয়েছে, কারণ এলাকায় এখনও আবহাওয়া অনিশ্চিত এবং তুষারধসের আশঙ্কা রয়ে গেছে। প্রশাসন আরও জানিয়েছে, ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার দল সর্বদা প্রস্তুত থাকবে এবং পরিস্থিতির উপর কঠোর নজরদারি বজায় রাখা হবে।

আরও পড়ুন – গয়েরকাটা চা-বাগানে চিতাবাঘের মৃতদেহ, চাঞ্চল্য ডুয়ার্সে 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...

IPL: ইডেনে মুম্বই বধ, প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর

  আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর। বুধবার ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স-র বিরুদ্ধে ৪ উইকেটে...

জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে তৎপর রাজ্য, জট কাটাতে বৈঠক সুকান্ত-শুভেন্দুর 

জাতীয় শিক্ষানীতি সহ শিক্ষার উৎকর্ষে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার এরাজ্যেও কার্যকর হতে চলেছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী...

হকার উচ্ছেদ ও ‘বুলডোজার নীতি’র প্রতিবাদ! বৃহস্পতিবার পথে নামছে তৃণমূল

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবৈধ নির্মাণ ও রেলের জায়গা থেকে হকার উচ্ছেদের নামে নব্য বিজেপি সরকারের ‘বুলডোজার নীতি’র...