Tuesday, March 3, 2026

অজিদের হারিয়ে ইতিহাস ভারতের, বিশ্বকাপ জয়ের দুয়ারে হরমনপ্রীতরা

Date:

Share post:

মহিলাদের একদিনের বিশ্বকাপের(ICC Women ODI) ফাইনালে ভারত। অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে ইতিহাস সৃষ্টি করল ভারতীয় মহিলা দল।  কাপ জয়ের দুয়ারে ভারত।

৩৩৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করতে নেমে শুরুতেই শেফালি ভর্মার উইকেট হারায় ভারত। ২৪ রান করে আউট হলেন স্মৃতিও। এরপর লড়াই শুরু করে হরমনপ্রীত ও জেমাইমা। দুই জনেই অর্ধশতরান করেন। । একটা সময় মনে হচ্ছিল এত বড় রানের সামনে ভেঙে পড়বে ভারতীয় ব্যাটিং। কিন্তু তা হয়নি এই জুটির জন্য।  হরমনপ্রীত ৮৯ রান করে আউট হলেও জেমাইমা ১২৭ রান করলেন। রিচা ঘোষ দীপ্তি শর্মারা বাকি কাজটা করলেন। রান তাড়া করায় বিশ্ব রেকর্ড করল ভারত।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া ৷ শুরুতেই অ্যালিসা হিলিকে তুলে নিয়ে দারুণ শুরু করে ভারত ৷ ৫ রানে আউট হলেন অজি অধিনায়ক ৷ এরপরই বড় রানের পার্টনারশিপ তৈরি করল অজিরা৷ দ্বিতীয় উইকেটে লিচফিল্ড ও পেরির ১৫৫  রান হরমনপ্রীতদের কপালে ভাঁজ ফেলে দেয় ৷ ১৫  ওভারের ১০০  রানের গণ্ডি টপকে যায় অস্ট্রেলিয়া ৷

লিচফিল্ড করলেন ৯৩ বলে ১১৯। তাঁর ইনিংসে ১৭টি চার, ৩টি ছয়। তাঁকে অমনজ্যোত কৌর ফেরানোর সঙ্গে সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৫৫ রানের জুটি ভাঙল। পেরি আউট হন ৭৭ রানে।শেষ পর্যন্ত অজিরা তুলল ৩৩৮ রান।  ভারত বেশ কয়েকটি ক্যাচ ফস্কায়।

ভারতের হয়ে শ্রী চরণী নিলেন ২টি উইকেট। ক্রান্তি গৌড়, রাধা যাদব এবং আমনজ্যোত ভাগ করে নিলেন এক উইকেট। শেষ ওভারে দু’টি উইকেট শিকার দীপ্তি শর্মার। বাকি তিনটি রান আউট।

 

spot_img

Related articles

দোলের দিনেও উগ্র হিন্দুত্বের তাস খেলছেন শুভেন্দু, সমালোচনা তৃণমূলের

দোলের দিন চৈতন্যদেবের আদর্শকে তুলে ধরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee ) ধর্ম নিরপেক্ষতার বার্তা দিয়েছেন, তখন...

রঙিন টলিপাড়ায় জমজমাট দোল উৎসব:কেউ মাখলেন আবির, কারোর ছবিতে AI এফেক্ট 

মঙ্গলবার সকাল থেকেই কলকাতার স্টুডিও পাড়ায় কাজের ছুটি। আজ সারাদিন মনের খুশিতে রঙিন হওয়ার পালা। কেউ আটকে পড়েছেন...

সিভিক ভলেন্টিয়ারের শ্লীলতাহানি! ওসির বিরুদ্ধে কড়া অ্যাকশন লালবাজারের!

খোদ ওসির বিরুদ্ধেই উঠল শ্লীলতাহানির মারাত্মক অভিযোগ! আর অভিযোগের তির দক্ষিণ কলকাতার (Kolkata) এক থানার ওসির দিকে। রক্ষকের...

দোলের উৎসবে প্রভাত ফেরিতে ফুরফুরে মেজাজে শোভনদেব, চন্দ্রিমা, কুণালরা

দোল উৎসবকে (Festival of colours) ঘিরে মঙ্গলবার সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে প্রভাত ফেরি ও আবির খেলায় শামিল...