Friday, June 12, 2026

পরীক্ষার ১১০ দিন আগেই সিবিএসই-র দশম- দ্বাদশের সূচি ঘোষণা 

Date:

Share post:

২০২৬ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (Central Board of Secondary Education) দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার সূচি ঘোষণা করল বোর্ড। আগামী বছর ফেব্রুয়ারির ১৭ তারিখ থেকে ক্লাস টেন ও টুয়েলভের পরীক্ষা শুরু হবে। দশম শ্রেণীর লিখিত পরীক্ষা (class 10 written exam) শেষ হবে ১০ মার্চ, দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শেষ হবে ৯ এপ্রিল। সকাল সাড়ে দশটা থেকে দেড়টা পর্যন্ত পরীক্ষা চলবে বলে CBSE বোর্ড সূত্রে জানা গেছে।কিছু বিষয়ে পরীক্ষা অবশ্য সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে।

নতুন নিয়ম অনুসারে আগামী বছর দশম ও দ্বাদশের পরীক্ষা হওয়ার কথা আগেই জানা গেছিল। এবার দেখা গেল পরীক্ষা শুরুর ১১০ দিন আগেই দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হল।দশম শ্রেণিতে দু’বার বোর্ড পরীক্ষা হবে। প্রথম পর্বের পরীক্ষা ১০ মার্চ শেষ হলেও দ্বিতীয় পর্বের পরীক্ষা হবে ১৫ মে থেকে। যে সব পরীক্ষার্থীরা প্রথম পর্বে পরীক্ষা দিয়ে খুশি হবেন না, তাঁরা দ্বিতীয় পর্বের পরীক্ষায় অংশ নিতে পারবেন।CBSE-র অফিশিয়াল ওয়েবসাইট cbse.gov.in-তে ক্লিক করে পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন জানা যাবে।

 

Related articles

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...