Monday, June 15, 2026

চাপের মুখে নতুন ওয়েব সাইট রাজ্যের মুখ্য নির্বাচনী দফতরের

Date:

Share post:

রাজ্যের শাসকদল বিরাট কেলেঙ্কারি ফাঁসের পরের দিনই পুরনো ওয়েবসাইট বন্ধ করে নতুন একটি পোর্টাল চালু করল মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতরের। সেখানে ২০০২ সালের পূর্ণাঙ্গ ভোটার তালিকা (Voter List, 2002) পাওয়া যাবে।
আগের ওয়েবসাইট ceowestbengal.nic.in-এর বদলে সিইও দফতরের নতুন ওয়েবসাইট  https://ceowestbengal.wb.gov.in/। সেখানেই ২০০২ সালের সম্পূর্ণ ভোটার তালিকা পাবেন ভোটাররা।

২৭ অক্টোবর ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরুর ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তার পরের দিনই ক্র্যাশ হয় সিইও দফতরের পুরনো ওয়েবসাইট। ফলে ভোটার তালিকা দেখতে গিয়ে অসুবিধায় পড়েন ভোটাররা। এদিকে বৃহস্পতিবার, ভোটার তালিকায় বড়সড় কেলেঙ্কারির অভিযোগ তুলে সরব হয় তৃণমূল। এই পরিস্থিতিতে বিজ্ঞপ্তি দিয়ে নয়া ওয়েবসাইট চালু করল CEO দফতর।

সিইও দফতর সূত্রে খবর, এসআইআর সম্পর্কিত যাবতীয় কাজও করা যাবে এই নতুন পোর্টালের মাধ্যমে। ২০০২ সালের সম্পূর্ণ ভোটার তালিকা পাওয়া যাবে। এসআইআর সংক্রান্ত কাজকর্মও হবে।

কীভাবে মিলবে ভোটার তালিকা

  • ওয়েবসাইটে ক্লিক করলেই যে পাতাটি স্ক্রিনে খুলবে, সেখানে রাজ্যের সব জেলার নাম লেখা আছে।
  • নিজে বা বাবা-মা ২৩ বছর আগে যে জেলার ভোটার ছিলেন, প্রথমে সেই জেলার নামে ক্লিক করতে হবে।
  • খুলবে সংশ্লিষ্ট জেলার বিধানসভাগুলির নাম।
  • যে বিধানসভা এলাকার ভোটার, সেই বিধানসভা কেন্দ্রের নামে ক্লিক করলে খুলে যাবে ভোটকেন্দ্রের নাম। ‘স্ক্রল’ করে সেই কেন্দ্রের নামে ক্লিক করলেই দেখা যাবে ভোটার তালিকা।
  • অনেক জায়গায় একটি ভোটকেন্দ্রে একাধিক বুথ থাকে। সেক্ষেত্রে আগের বুথ বা পার্ট নম্বর জানা থাকলে এক বারেই সেই তালিকা পাওয়া যাবে। একান্তই মনে না থাকলে সংশ্লিষ্ট ভোটগ্রহণ কেন্দ্রের সবকটি ঘরে তালিকাই মিলিয়ে দেখতে হবে।

Related articles

মমতার কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত কুণাল! চ্যালেঞ্জ ছুড়ে গর্জে ওঠেন তৃণমূল বিধায়ক

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার তৃণমূল (TMC) সুপ্রিমা মমতা...

এনসিপিআইয়ের প্রধান কার্যালয়ে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী! সাঁকরাইলের হাটগাছায় তুঙ্গে রহস্য

হাওড়ার সাঁকরাইলের বাণীপুরের হাটগাছা এলাকা। আপাতশান্ত এই প্রত্যন্ত এলাকাটিই এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। নেপথ্যে রয়েছে ‘এনসিপিআই’ নামের একটি...

দলের টাকায় নতুন গাড়ি কেনার আবদার সুদীপের! ‘অবাঞ্ছিত অতিথি’দের তীব্র কটাক্ষ কুণালের

দল থেকে সব সুবিধা ভোগ করে এখন দিল্লিতে গিয়ে বড় বড় কথা বলছেন জনবিচ্ছিন্ন একদল তথাকথিত জনপ্রতিনিধি। এমনই...

ফের ইতিহাস বিকৃত করার অভিযোগ! মহেঞ্জোদারোর অনাবৃত মূর্তি ঢাকল NCERT

বিজেপি সরকার (BJP Govt.) ভারতের প্রাচীন ইতিহাসকে মুছে ফেলার বিভিন্ন চেষ্টা করছে তা বলার অপেক্ষা রাখে না। এর...