Saturday, June 13, 2026

জেমাইমার সঙ্গে সুরের যুগলবন্দি, গাভাসকরের বিরাট প্রতিশ্রুতি

Date:

Share post:

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জিতলে  জেমাইমা রদ্রিগেজের(Jemimah Rodrigues) সঙ্গে জুটি বাধবেন সুনীল গাভাসকর(Sunil Gavaskar)। ২২ গজে নয়, সুরের মঞ্চে। ভারতীয় ব্যাটার  জেমাইমা রদ্রিগেজ গিটারে সুর তুলতেও সমান দক্ষ, তার সঙ্গে গান গাইবেন স্বয়ং সুনীল গাভাসকর!

এর আগে একবার এই জুটিকে মঞ্চ মাতাতে দেখা গিয়েছিল। ২০২৪ সালে  জেমাইমা রদ্রিগেজের সঙ্গে গাভাসকরে জুটি ঝড় তুলে দিয়েছিলেন বিসিসিআই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। আগামী রবিবার ভারত যদি বিশ্বকাপ জেতে, তাহলে আবার এই জুটিকে আবার মঞ্চে দেখা যাবে। প্রতিশ্রুতি দিলেন গাভাসকর।

একটি বেসরকারি চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে গাভাসকর বলেছেন,  যদি ভারত বিশ্বকাপ জেতে, তাহলে আমি  জেমাইমা রদ্রিগেজের সঙ্গে একটা গান গাইব। যদি ও রাজি থাকে তাহলে। জেমাইমা গিটার বাজাবে, আমি গান গাইব। ২০২৪ সালে বিসিসিআই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একটা ব্যান্ড বাজাচ্ছিল, আমরা হঠাৎই মঞ্চে উঠে পড়েছিলাম। ও গিটার ধরেছিল, আমি কণ্ঠ দিয়েছিলাম। দর্শকেরা খুব উপভোগ করেছিল।’

সেমিফাইনালে অজিদের বিরুদ্ধে ২৪ বছর বয়সি ব্যাটার ১৩৪ বলে অপরাজিত ১২৭ রান তুলে ভারতকে এনে দেন ৩৩৯ রানের রেকর্ড চেজের সাফল্য। হরমনপ্রীতের সঙ্গে তৃতীয় উইকেটে ১৬৭ রানের পার্টনারশিপ ভারতকে জয় এনে দেয়।

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...