Saturday, June 20, 2026

সৌদিতে পুলিশের গুলিতে মৃত্যু ভারতীয় যুবকের! নিরপেক্ষ তদন্তের দাবি 

Date:

Share post:

সৌদি আরবে পুলিশের ‘ভুলে’ প্রাণ হারাতে হল ভারতীয় এক যুবককে। মৃতের নাম বিজয় কুমার মাহাতো (২৭)।ঝাড়খণ্ডের (Jharkhand) গিরিডি জেলার দুধাপানিয়া গ্রামের বাসিন্দা গত প্রায় ৯ মাস ধরে সৌদিতে একটি নির্মাণ সংস্থায় লাইন ফিটার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর কাজের জায়গায় (Work Site) পুলিশের সঙ্গে মাদকপাচারকারীদের মধ্যে গুলির লড়াই চলছিল। সেখানেই উর্দিধারীদের গুলিতে বিজয়ের (Vijay Mahato) শরীর এফোঁড় ওফোঁড় হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৪ অক্টোবর তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সৌদি আরবের পুলিশের (Saudi Arabia Police) তরফে গোটা বিষয়টিকে ‘অনিচ্ছাকৃত ভুল’ বলে দাবি করা হয়েছে।

বিদেশে প্রবাসী ভারতীয়র এমন মর্মান্তিক পরিণতিতে পুলিশের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে পরিবার ও এলাকার স্থানীয় নেতারা। হাসপাতাল থেকেই বিজয় তাঁর স্ত্রীকে শেষবার্তা পাঠিয়েছিলেন। সেখানে গোটা ঘটনাটি তিনি বর্ণনা করেন। বিজয় যে সংস্থায় কাজ করতেন সেখান থেকে ২৪ অক্টোবর তাঁর মৃত্যুর খবর জানিয়ে বাড়িতে ফোন যায় বলে জানিয়েছেন মৃতের স্ত্রী। গোটা বিষয়টি জানতে পেরে রাজ্য সরকারের শ্রম দফতর সৌদি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে। ডুমরির বিধায়ক সে দেশে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে দেহ হস্তান্তরের পাশাপাশি এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন। পাশাপাশি বিজয় যে সংস্থায় কাজ করতেন সেখান থেকে যাতে তাঁর পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হয় সে বিষয়টিও নিশ্চিত করতে আবেদন জানানো হয়েছে।

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...