Wednesday, May 6, 2026

বিশ্বকাপ জিতলেই বিরাট অঙ্কের পুরস্কার, রোহিতদের সমান টাকা পাবেন স্মৃতিরাও!

Date:

Share post:

রবিবার মহিলাদের একদিনের বিশ্বকাপের(ICC Women’s World Cup) মেগা ফাইনাল। কাপ জয়ের লক্ষ্যে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন থেকে রানার্স দলের জন্য থাকছে মোটা অঙ্কের পুরস্কার মূল্য (prize money )। এমনকি পুরস্কার মূল্যের নিরিখে পুরুষদের ছাপিয়ে যাবে মহিলারাও।

রবিবার যারা জিতবে তারা পাবে ৩৭.৩ কোটি টাকা। রানার্স আপ দল পাবে ২০ কোটি টাকা। ২০২৩ সালে পুরুষদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া সাড়ে ৩৫ কোটি টাকা পেয়েছিল। অর্থাৎ, প্যাট কামিন্সরা যে টাকা পেয়েছিলেন, তার থেকে প্রায় ২ কোটি টাকা বেশি পাবেন ভারত বা দক্ষিণ আফ্রিকা মহিলা দল।

ভারতীয় ক্রিকেট বোর্ড আগাম আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করে রেখেছে। রোহিতদের সমানই আর্থিক পুরস্কার রয়েছে হরমনপ্রীতদের জন্যও।

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ১২৫ কোটি টাকা পুরস্কার পেয়েছিল মেন ইন ব্লু। ১৫ জনের দল, কোচ, সাপোর্ট স্টাফদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল টাকা। আগামীকাল হরমনপ্রীত-স্মৃতিরা যদি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়, তাহলে তারাও ১২৫ টাকা পুরস্কার পাবে।

বিসিসিআইয়ের এক ঘনিষ্ঠ সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, “বিসিসিআই পুরুষ ও মহিলাদের জন্য সমান বেতন নীতিকে সমর্থন করে। এ ব্যাপারে অনেক আলোচনা হয়েছে। অনেকেই জানতে চাইছেন  যদি বিশ্বকাপ জেতে তাহলে তাঁদের কত টাকা পুরস্কার মূল্য দেবে বোর্ড? কাপ জেতার আগে ঘোষণা করাটা ঠিক নয়। তবে, পুরুষদের তুলনায় কম কিছু হবে না।”

এদিকে মেগা ম্যাচে আছে বৃষ্টির আশঙ্কাও।  বৃষ্টি হলে ওভার কমতেপারে। সেটা মাথায় রাখতে হবে দুই দলকেই।

Related articles

রাজ্যে নতুন বিধানসভা গঠনের প্রস্তুতি, লোকভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক CEO – মুখ্যসচিবদের 

শেষ হয়েছে ভোট, সংবিধানের রীতি অনুযায়ী পাঁচ রাজ্যেই এবার বিধানসভা গঠনের প্রস্তুতি শুরু। বাংলায় বর্তমান বিধানসভার মেয়াদ শেষ...

‘মুখ্যমন্ত্রী শুভেন্দু’! বিজেপির অফিসিয়াল ঘোষণার আগেই ভাইরাল পোস্টার ঘিরে বিতর্ক

দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলা বিজেপি (BJP) এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না করলেও সোশ্যাল মিডিয়ায়...

৬ ঘণ্টা বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর, চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা 

৬ ঘন্টা বন্ধ থাকতে চলেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai Airport) । বৃহস্পতিবার অর্থাৎ ৭ই মে...

কোথাও তৃণমূলের পার্টি অফিসে আগুন, কোথাও গুলিবিদ্ধ বামকর্মী; জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ছবি

ভোটের ফলাফল ঘোষণার দিন থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসার (post poll violence) ছবি...