Saturday, May 23, 2026

বৃষ্টির ভ্রুকূটির মাঝেই পারদ পতন! রাজ্যে অফিসিয়াল শীতের আগমন কবে 

Date:

Share post:

নিম্নচাপের জেরে সারা বছর রাজ্যে বৃষ্টির যন্ত্রণা সহ্য করতে হয় বাঙালিকে। বর্ষা (Monsoon) বিদায় নিলেও অকাল বর্ষণের কারণে ক্ষতিগ্রস্ত বিঘার পর বিঘা চাষের জমি। তার উপর আবার ঘূর্ণিঝড়ের দাপটে পিছিয়ে গেছে হিমেল হাওয়া। তবে বিক্ষিপ্ত বৃষ্টির মাঝেই পারদ পতনের ইঙ্গিত দিয়েছে আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। যদিও পাকাপাকিভাবে শীতের আগমন এখনই হচ্ছে না দক্ষিণবঙ্গে।

রবিবাসরীয় মেঘলা আকাশ আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনার ইঙ্গিত দিয়েই দিয়েছে। বুধবার থেকে উপকূলবর্তী এলাকায় বৃষ্টি বাড়বে। তবে এসবের চক্করে আগামী দু-তিন দিন রাতের তাপমাত্রা নিম্নমুখী হবে বলে মনে করছেন হাওয়া অফিসের কর্তারা। সোম ও মঙ্গলবার দক্ষিণের আবহাওয়া শুষ্ক থাকবে। আকাশ মূলত পরিষ্কারই থাকবে। তবে বঙ্গোপসাগরে আবারও একটি নিম্নচাপ তৈরি হচ্ছে, তাই আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে ফের দুর্যোগ ফিরতে পারে।বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। লক্ষ্মীবারে ভিজবে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ উত্তর ২৪ পরগনা। রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Related articles

‘গোপন অ্যালগরিদম’, ১৫০ কেন্দ্রে জয়ের ব্যবধানের চেয়ে বেশি নাম বাদ! বাংলার ভোট নিয়ে কমিশনকে নিশানা অঞ্জলির

বাংলায় নির্বাচনের ফল ঘোষণার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গণনায় কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ করতে অস্বীকার...

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...