Wednesday, March 11, 2026

বাজিগরের সংলাপে রাহানের শুভেচ্ছা, শাহরুখের জন্মদিনে কী লিখলেন গম্ভীর?

Date:

Share post:

ক্যালেন্ডারের পাতা বলছে রবিবার ২ নভেম্বর, বলিউড বাদশা কিং খানের জন্মদিন। শাহরুখ খান(Shahrukh Khan) শুধু বলিউডের সীমানায় নিজেকে আবদ্ধ রাখেনি। তাঁর সঙ্গে ক্রিকেটের গভীর যোগ রয়েছে। কেকেআর দলের কর্ণধার। জন্মদিনে কেকেআর(KKR) ক্রিকেটাররা শুভেচ্ছা জানালেন সুপার বসকে, সেইসঙ্গে জন্মদিনে শাহরুখকে শুভেচ্ছা জানালেন প্রাক্তন কেকেআর অধিনায়ক তথা জাতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর(Gautam Ghambhir)।

অজিঙ্ক রাহানে থেকে আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং থেকে বরুণ চক্রবর্তী। প্রত্যেকেই শাহরুখকে শুভেচ্ছা জানালেন। কেকেআরের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে সেখানে বার্তা দিয়েছেন দলের ক্রিকেটাররা। অধিনায়ক অজিঙ্ক রাহানের আবার কিং খানের বাজিগড় সিনেমার সংলাপের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন।

অজিঙ্ক রাহানে বলেছেন, ‘শাহরুখ স্যর, জন্মদিনের অনেক শুভেচ্ছা। হারকে জিতনেওয়ালো কো বাজিগর কহতে হ্যায়।রাসেল ভিডিও বার্তায় বলেছেন, ‘কিংবদন্তি শাহরুখ খান, আপনাকে জন্মদিনের অনের শুভেচ্ছা।’

কেকেআরের সবচেয়ে দামি ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ার।  তাঁর কথায়, ‘আপনার প্রাপ্তির ভাঁড়ার ভরে উঠুক। দারুণ জন্মদিন কাটুক। আমাদের অনুপ্রেরণা দিতে থাকুন।’ গত আইপিএলে তাঁকে দলের সহ অধিনায়ক করা হয়। তবে মাঠে একেবারেই দাগ কাটতে পারেননি। পরের আইপিএলের আগে তাঁকে কেকেআর ছেড়ে দিতে পারে বলে বিভিন্ন সূত্রের খবর।মণীশ পাণ্ডে থেকে রিঙ্কু সিংরা বলেছেন, ‘আপনাকে জন্মদিনের অনের শুভেচ্ছা শাহরুখ স্যর।’

ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর জন্মদিনের শুভেচ্ছা বার্তায় শাহরুখকে সবচেয়ে বড় তারকা বলে উল্লেখ করেছেন।

spot_img

Related articles

মেঘ কাটলেই বাড়বে গরম, রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কলকাতায়! হলুদ সতর্কতা উত্তরবঙ্গে 

সপ্তাহের তৃতীয় ব্যস্ততম দিনেও রাজ্যের দুর্যোগের পূর্বাভাস। বুধের সকালে মেঘলা আকাশ, রোদের দাপট কম থাকায় তীব্র গরম অনুভূত...

বুকিং করেও মিলছে না রান্নার গ্যাস, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব অটো ভাড়ায়

হেঁশেলে হাহাকার, জেলায় জেলায় এলপিজি সংকট। সমস্যায় আমজনতা। এক লাফে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৬০ টাকা। গ্যাস বুকিং...

কয়লা মামলায় মনোরঞ্জনের বাড়িতে ইডি অভিযান, শুক্রবার হাজিরার নির্দেশ 

বুধবার সকালে রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের (Manoranjan Mondal) বাড়িতে ইডি অভিযান (ED Raid Durgapur)। কয়লা পাচার মামলার...

আকাশছোঁয়া সাফল্য আর তীব্র সমালোচনার মাঝেই কর্মবিরতিতে বরুণ ধাওয়ান

বড় সিদ্ধান্ত বলিউডের হার্টথ্রব বরুণ ধাওয়ানের (Varun Dhawan)। ‘বর্ডার ২’ ছবিতে তাঁর অভিনয় নিয়ে নিন্দুকেরা প্রশ্ন তুললেও, বক্সঅফিস...