Wednesday, March 11, 2026

বাংলাদেশি সন্দেহে বর্বরতার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

Date:

Share post:

ফের বিএসএফের (BSF) বিরুদ্ধে বর্বরতার অভিযোগ! নদীয়ার চাপড়া থানার হাটখোলা গ্রামে এক স্থানীয় কৃষককে ‘বাংলাদেশি’ সন্দেহে মারধরের অভিযোগ উঠেছে বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে। ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে সীমান্তবর্তী গ্রামজুড়ে। পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত কৃষক রফিকুল মোল্লা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে রফিকুল মোল্লা চায়ের দোকানে বসেছিলেন। সেই সময় সীমান্তের দায়িত্বে থাকা বিএসএফ জওয়ানদের একটি দল সেখানে গিয়ে তাঁকে জোর করে নিয়ে যায় বলে অভিযোগ। পরিবারের দাবি, দীর্ঘক্ষণ আটকে রেখে তাঁকে মারধর করা হয় এবং বাংলাদেশি নাগরিক হিসেবে স্বীকারোক্তি দিতে চাপ দেওয়া হয়। এমনকি শিকল দিয়েও তাঁকে বেঁধে রেখে অকথ্য অত্যাচার করা হয়। পরে স্থানীয়দের চাপে তাঁকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার পর রফিকুল থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন। ঘটনার পর বিএসএফের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দারা দাবি করছেন, সীমান্ত এলাকায় এ ধরনের ‘অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ’ প্রায়ই ঘটছে। তবে এখনও বিএসএফের তরফে কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি। আরও পড়ুন: দমদমে গণধর্ষণ কাণ্ডে পুলিশের তৎপরতা, গ্রেফতার তিন অভিযুক্ত

spot_img

Related articles

অ্যাক্রোপলিস মল-এ নারী দিবস উদযাপন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অ্যাক্রোপলিস মল দুই দিনব্যাপী একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। নারীদের স্বাস্থ্য সচেতনতা ও আত্মসুরক্ষার...

‘CPIM এখন ক্লোজড চ্যাপ্টার’, প্রথম বার তৃণমূলে ভোট দিয়ে নয়া অভিজ্ঞতার কথা শোনালেন প্রতীক

বাম জমানার চ্যাপ্টার এখন ক্লোজড, এখন নতুন সিলেবাসে পথ চলা। বার কাউন্সিলের নির্বাচনে ডায়মন্ড হারবার আদালতে ভোট দিতে...

আলু চাষিদের পাশে রাজ্য, সরাসরি আলু কেনার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে আলুর বাম্পার ফলন হলেও সঠিক দাম না পেয়ে সংকটে পড়েছেন চাষিরা। এই পরিস্থিতিতে আলু চাষিদের স্বার্থ রক্ষায়...

জুনিয়র আর্টিস্টদের জন্য বিশেষ উদ্যোগ ফেডারেশন সভাপতি স্বরূপের

জুনিয়র আর্টিস্ট বা এক্সট্রা- যে নামেই ডাকা হোক না কেন, তাঁরা আসলে শিল্পী-অভিনেতা। কিন্তু বিভিন্ন সময় অসুবিধা সম্মুখীন...